
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সাদা পোশাকের সিরিজের জন্য শান মাসুদের নেতৃত্বে আজ ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে নতুন মুখ চারজন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ডাক পাওয়া চার নতুন মুখ হলো আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হবে সরফরাজ আহমেদের। তাঁর নেতৃত্বেই ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল।
টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্প শুরু করবে দলে থাকা ক্রিকেটাররা। ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের বিমানে চড়বে সফরকারীরা। পর দিন ঢাকায় পা রাখবে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হবে ৩ মে। টেস্ট দলের কেউ ফাইনাল খেললে পরবর্তীতে বাংলাদেশে আসবেন।
বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পরই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের। তবে সেটি পরিকল্পনার অংশ ছিল না। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। তাঁর অনুপস্থিতিতেই নেতৃত্বের দায়িত্ব এসে পড়ে হৃদয়ের কাঁধে
৪৩ মিনিট আগে
ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে চট্টগ্রামে গেছে বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
‘যদি কেবল ইংরেজদের হারাতে পারি, তবে শান্তিতে বাড়ি ফিরে যেতে পারব’—একটা সময় ক্রোয়াটদের মনে এমন মানসিকতাই কাজ করত। কিন্তু সেই দিন অনেক আগেই ফুরিয়েছে; ক্রোয়েশিয়া এখন আর হুট করে চমকে দেওয়া কোনো দল নয়। অথচ ডালাসের ম্যাচটির আগে ইংলিশ মিডিয়া আর সাবেক তারকাদের আলোচনায় এখনো সেই পুরোনো অবজ্ঞার সুর—৪০ বছর বয়সী
২ ঘণ্টা আগে
টস করতে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে থাকার কথা ছিল লিটন দাসের। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিটনের পরিবর্তে দেখা গেল সহঅধিনায়ক তাওহীদ হৃদয়কে। কারণ, গত রোববার মিরপুরে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ন
৩ ঘণ্টা আগে