
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পথে না হেঁটে এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন মঈন আলী। বিষয়টি নিয়ে গত কিছু দিন ধরেই আলোচনা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত মৌসুমে আইপিএল খেলেছেন মঈন। এবার তাঁর ঠিকানা পিএসএলের দল করাচি কিংস। আইপিএল চলে টানা দুই মাস ধরে। সেদিক থেকে তুলনামূলক কম সময়েই শেষ হয়ে যায় পিএসএল। এটা আইপিএল ছেড়ে পাকিস্তানের লিগে খেলার অন্যতম কারণ বলে জানিয়েছেন মঈন।
এক পডকাস্টে মঈন বলেন, ‘কয়েকটি কারণ আছে (আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার পেছনে)। আমার বয়স এখন ৩৮। আমি এখনো খেলতে চাই, ভালো করতে চাই এবং যতটা সম্ভব ক্যারিয়ারটা দীর্ঘ করতে চাই। করাচি আমার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। প্রতিযোগিতাটা (পিএসএল) ছোট। যা আমার ও আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।’
২ কোটি রুপিতে গত মৌসুমে মঈনকে দলে ভেড়ায় কলকাতা। সেবার ৬ ম্যাচের বেশি মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। সুযোগ কম পাওয়াটাও এই ক্রিকেটারকে আইপিএল থেকে দূরে থাকতে প্রভাবিত করেছে। মঈন বলেন, ‘গত বছর আইপিএলে আমি অর্ধেক ম্যাচ খেলেছি। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি মাত্র দুবার। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি মাঠে থাকতে চাই, ব্যাট করতে চাই। মনে হচ্ছে ক্যারিয়ারের শেষ দিকে এসে আমি ভালো ক্রিকেট খেলছি, তাই চালিয়ে যেতে চাই।’
পিএসএল খেলার আগ্রহ প্রসঙ্গে মঈন বলেন, ‘কোথাও জায়গা নিশ্চিত নয় (ক্যারিয়ার), এখানেও (পিএসএল) না। আমি শুধু ক্রিকেটটা উপভোগ করতে চাই। অনেকদিন ধরেই পিএসএলে খেলার ইচ্ছা ছিল। দুর্ভাগ্যজনকভাবে এটি আইপিএলের সময়ের সঙ্গে মিলে যায়। তাই এতদিন সম্ভব হয়নি।’

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে