
দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড—গত কয়েক দিনে এই কথাগুলো ঘুরেফিরে বারবার শোনা গেছে। কিন্তু মাঠের খেলায় সফরকারীরা দেখাল, দ্বিতীয় সারির দল বলতে আসলে কিছু নেই। মাঠে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে দিন শেষে ফলটা নিজেদের হয়েই কথা বলে।
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির এই দলটার বিপক্ষেই পেরে উঠেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে গেছে মেহেদী হাসান মিরাজের দল। ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২১ রানে গুটিয়ে গেছে তারা। বাংলাদেশের এমন ব্যাটিংয়ে হতাশ ভক্তরা। এমনকি নিউজিল্যান্ডের ডিন ফক্সক্রফটও অবাক হয়েছেন মাঝের ওভারে স্বাগতিকদের ধীরগতির ব্যাটিং দেখে।
২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে রেখে শেষ ২৫ ওভারেও ১২৪ রান করতে হতো বাংলাদেশকে। এই সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। ৫৯ রানের ইনিংস খেলার পর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফক্সক্রফট। ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটিংয়ের ভুল ধরিয়ে দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ফক্সক্রফট বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং, হ্যাঁ (কিছুটা অবাক করেছে)। উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় আমাদের স্পিনার ও পেসাররা সুবিধা পাচ্ছিল। আমি ভেবেছিলাম তাদের হাতে যেহেতু উইকেট আছে, তারা শেষে আক্রমণ করবে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, দ্রুত কিছু উইকেট পড়ে গেলে ম্যাচের চিত্র বদলে যায়।’
বাংলাদেশের ব্যাটিং নিয়ে ফক্সক্রফট আরও বলেন, ‘তারা (বাংলাদেশ) জয়ের কাছেই ছিল। আমরা ঠিক সময়ে উইকেট নিতে পেরেছি। শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত তারা ম্যাচেই ছিল। যেহেতু একজন সেট ব্যাটার ছিল, তাই যেকোনো কিছু হতে পারত। আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করছিল, এরপর হয়তো আর ভালো ব্যাটার নেই—এমন চিন্তা থেকে তারা কিছুটা সাবধানে খেলেছে। তারা দুজনই ভালো ব্যাটার। আফিফ আউট হওয়ার আগ পর্যন্ত সব ঠিকই ছিল। সে আর কিছুক্ষণ থাকতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত।’

ড্র করলেই চলত কভেন্ট্রি সিটির। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে যায় সফরকারীরা। অবশ্য অপেক্ষা দীর্ঘ হতে দেননি ববি থমাস। নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে রোভার্সের জালে বল পাঠান। বাকিটা সময় সমতায় থেকে পার করে দেয় কভেন্ট্রি।
৭ মিনিট আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সাদা পোশাকের সিরিজের জন্য শান মাসুদের নেতৃত্বে আজ ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে নতুন মুখ চারজন।
১ ঘণ্টা আগে
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সে ম্যাচে জিতলেই পাঞ্জাব কিংসকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে আসবে বেঙ্গালুরু। ৫ ম্যাচে ৮ পয়েন্
২ ঘণ্টা আগে
জুন মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। বাংলাদেশ সিরিজের কারণে এখন পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন নিয়ে তৈরি হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার সূত্রের বরাত দিয়ে আজ এমনটাই জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে