ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে সিরিজ জয়ে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ২৫ বছর পর প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে তারা। আর হোম ও অ্যাওয়ে মিলিয়ে তা (ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ) ১৬ বছর পর।
ক্যারিবিয়ানরা যেমন দীর্ঘ অপেক্ষার পর সিরিজ জিতেছে, ঠিক তেমনি দলে ফিরেছেন আন্দ্রে রাসেলও। দুই বছর পর আবারও দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন তিনি। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যায়নি।
রাসেলের সঙ্গে সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরেছেন শেরফানে রাদারফোর্ডও। প্রায় চার বছর পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার। সঙ্গে ওয়ানডে সিরিজে না থাকা অলরাউন্ডার জেসন হোল্ডার এবং উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানও আছেন দলে। অন্যদিকে প্রথমবারের মতো অভিষেকের সুযোগ পাচ্ছেন গতকাল তৃতীয় ওয়ানডের ম্যাচ-সেরা ম্যাথিউ ফোর্ড। ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল।
আগামী ১৩ ডিসেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ব্রিজটাউনে। এই সিরিজ এ বছর ঘরের মাঠে ক্যারিবিয়ানদের শেষ সিরিজ। দল নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘২০২৩ সালে ঘরের মাঠে এটাই শেষ সিরিজ। ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটি আয়োজক দলের একটি হতে প্রস্তুতি চলছে। সেই টুর্নামেন্টে সাফল্যের সেরা সুযোগ পেতেই আমরা এমন একটি স্কোয়াড নির্বাচন করেছি। আমাদের কাছে তাই মনে হচ্ছে। তবে প্রতিযোগিতার আগমুহূর্ত পর্যন্ত মূল্যায়ন চালিয়ে যাব।’
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড—
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৬ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
১০ ঘণ্টা আগে