গত আগস্টেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের দুটি মাসকট উন্মোচন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা মাসকট দুটির নাম দেয়নি। জানিয়েছিল, বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের ভোটেই নির্বাচিত হবে মাসকট দুটির নাম। আজ আইসিসি মাসকট দুটির নাম প্রকাশ করেছে। একটির নাম ব্লেজ, আরেকটির নাম টঙ্ক।
এক বিশ্বকাপে সাধারণত মাসকট থাকে একটিই। কিন্তু লৈঙ্গিক সমতার কথা বিবেচনায় রেখে আইসিসি নিয়ে এসেছে দুটি মাসকট। একটি নারী ও আরেকটি পুরুষ। নারী মাসকটটির নাম ব্লেজ, পুরুষটির নাম টঙ্ক। ক্রিকেট ইউটোপিয়া থেকে আসা ব্লেজ ও টঙ্ক আলাদা আলাদা বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। এটা যেমন লৈঙ্গিক সমতার প্রতীক, তেমনি বৈচিত্র্যেরও।
লাল রঙের পোশাক পরিহিত মাসকটটিই ব্লেজ। তার কোমরে থাকা বেল্টের সঙ্গে বাঁধা বল আকৃতির বস্তুগুলো ব্যাপক ক্ষমতাসম্পন্ন। টার্বুনেটরের মতো গতি তার। হাত ঘোরালেই বেরিয়ে আসে ফায়ারবল।
আর নীল পোশাক পরিহিত হিমশীতল স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। টঙ্ক ঠান্ডা মাথার অসীম ক্ষমতাধর ব্যাটার। শট খেললেই বল আছড়ে পড়ে গ্যালারিতে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১১ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১৫ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৭ ঘণ্টা আগে