
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার।
হারারেতে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২০ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ১২১ রানের লক্ষ্য ১৩.৫ ওভারে তাড়া করে নিউজিল্যান্ড।
দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার টিম সেইফার্ট (৩)। রাচিন রবীন্দ্র ফেরেন ৩০ রানে। কনওয়ে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৯ রানে এবং ড্যারিল মিচেল ১৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। ব্লেসিং মুজারাবানি ও তিনোতেনদা মাপোসা একটি করে উইকেট নেন। এই সিরিজেও দলে ছিলেন না কনওয়ে। টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন হঠাৎ চোটে পড়লে এক বছর পর ডাক পান কনওয়ে।
এর আগে ম্যাট হেনরির দুর্দান্ত বোলিংয়ে ১২০ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। সর্বোচ্চ ওপেনার ওয়েসলি মাধেভেরের ৩৬ ও ব্রায়ান বেনেট করেন ২১ রান। কিউইদের হয়ে ২৬ রানে ৩ উইকেট নেন হেনরি।

ইউরোপের মাটিতে ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে গিয়েই জয় পেয়েছে বাংলাদেশ। গত রাতে সেরাফাল্লে স্টেডিয়ামে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে টমাস ডুলির দল। তবে মাঠের এই সাফল্যের পাশাপাশি বাংলাদেশ কোচের নজর কেড়েছে গ্যালারির চিত্র। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উ
২ ঘণ্টা আগে
ম্যাচের একদম শেষ মুহূর্তে তপুর এই জয়সূচক গোলের পর সেরাফাল্লে স্টেডিয়ামে উপস্থিত হাজারো বাংলাদেশি সমর্থকের উল্লাস যেন আকাশ ছুঁয়ে যায়। স্বাগতিকদের মুহুর্মুহু চাপ আর ইউরোপীয় কন্ডিশন—সব বাধা জয় করে তপুর বীরত্বে ইউরোপের মাটিতে লাল-সবুজের পতাকা ওড়াল বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে
ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ—ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এই লড়াইয়ে প্রথমার্ধ শেষে স্বাগতিক সান মারিনোর সঙ্গে ১-১ সমতায় বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেরাফাল্লে স্টেডিয়ামে শুক্রবার রাতে শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশের হয়ে ঐতিহাসিক গোলটি করেছেন অভিজ্ঞ ডিফেন্
৯ ঘণ্টা আগে
বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লামিনে ইয়ামাল। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার পেলেন এই তরুণ উইঙ্গার। লা লিগার ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সময়ের আলোচিত ফুটবলার।
১০ ঘণ্টা আগে