চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না লোকেশ রাহুল। তবে মাঠের বাইরে থেকে একের পর এক সুখবর পাচ্ছেন ভারতের টপ অর্ডার ব্যাটার।
গুঞ্জন আছে কিছুদিন পরেই বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সঙ্গে ঘর বাঁধতে চলেছেন রাহুল। বিয়ের আগে পেলেন আরেকটি সুখবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের আসরে আকাশছোঁয়া দামে পাঞ্জাব কিংস ছেড়ে নতুন ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছেন তিনি।
ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন দল ছেড়ে আইপিএলের ১৫ তম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌতে যোগ দিচ্ছেন রাহুল।
আগামীকাল মঙ্গলবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে জমা দিতে হবে।
এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে নিজেদের তালিকা প্রকাশ করেনি। তবে সংবাদমাধ্যমগুলো বলছে, প্রীতির সঙ্গে রাহুলের সম্পর্ক শেষ!
পাঞ্জাব কিংস রাহুলকে ছেড়ে দিলে নিলামে নাও উঠতে হতে পারে তাঁকে। গত চার মৌসুমে ৬৫৯,৫৯৩, ৬৭০ এবং ৬২৬ রান করে করেছেন তিনি। এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখে যে কোনো দল তাঁকে নিতে চাইবে।
টাইমস নাউ নিউজ তাদের প্রতিবেদনে লিখেছে, আগামী বছর থেকে আইপিএলে যে দুটি দল বাড়ছে, সেটিরই একটি লক্ষ্ণৌ এরই মধ্যে ২০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে রাহুলকে। ২০১৮ সালে পাঞ্জাবে যোগ দেওয়া ব্যাটার ১১ কোটি রুপি পেতেন। তবে প্রীতির দল যদি তাঁকে ধরে রাখে, তাহলে নিয়ম অনুযায়ী আগামী মৌসুম থেকে দিতে হবে ১৬ কোটি রুপি।

আবারও পাকিস্তান ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইট। নিজেদের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে সাবেক অস্ট্রেলিয়ার তারকা বোলারের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩৩ মিনিট আগে
আর মাত্র একটা সকাল। বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। তারকা ফুটবলারের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখবেন মেসি, এই প্রত্যাশা সকলের। তবে তাঁর বিদায়টা যেন রঙিন না হয়, সেই চেষ্টা করবেন বেনিন গোলরক্ষক
৪৪ মিনিট আগে
মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন। আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা এখন তাঁর বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায়। মেসির জন্মশহর রোজারিও সেজেছে ভিন্ন সাজে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে কথা। এমনকি তাঁর বিদায়ী ম্যাচের টিকিটের সময় দর্শকদের এতটাই ভিড় ছিল যে সার্ভার ক্র্যাশের মতো ঘটনা ঘটেছে। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কী পরিমাণ উত্তেজনা কাজ করছে, সেটা তো কেবল এক ঝলক। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিপক্ষে খেলতে
৩ ঘণ্টা আগে