একের পর এক বাধার মুখে মিরপুর টেস্ট। বৃষ্টি দিয়ে শুরু হয়ে আলোক স্বল্পতার মুখে পড়েছে বাংলাদেশ–নিউজিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্টটি। বেরসিক বৃষ্টির কারণে গতকাল তো দ্বিতীয় দিনের খেলাই হয়নি। আজ খেলা হলেও দিনের খেলা শুরু হয় প্রায় তিন ঘণ্টা পর।
তৃতীয় দিনের খেলা শুরু হলেও শেষটা স্বাভাবিকভাবে হয়নি। আলোক স্বল্পতার কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় খেলা বন্ধ হয়ে যায়। পরে শুরু হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত আলোর অভাবে আর খেলা হয়নি। পরে বিকেল ৪টা ১০ মিনিটে দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। আগামীকাল ৯টা ১৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হবে।
সব মিলিয়ে মিরপুর টেস্টে আজ ৯৮ ওভার খেলা হওয়ার কথা ছিল। বেরসিক বৃষ্টিতে প্রথম সেশন ভেস্তে যাওয়ার পরও ৭৪ ওভার খেলা হতো তৃতীয় দিনে। কিন্তু দিন শেষে দেখা গেলে তার অর্ধেক ওভারও খেলা হয়নি। পুরো দিনে খেলা হলো মোটে ৩৩ ওভার।
দিনের খেলা শেষ হওয়ার আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে তারা। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ রান ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৫ রানে। আগামীকাল জাকির হাসানকে (১৬) সঙ্গে নিয়ে রানের খাতা খুলতে নামবেন মুমিনুল হক।
দিনের শুরুতে অবশ্য প্রথম দিনে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৪৬ রানেই সেদিন ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। জাগিয়েছিলেন লিড নেওয়ার সম্ভাবনাও। তবে তৃতীয় দিন উল্টো ৮ রানের লিড নিয়ে থামল কিউইরা। গ্লেন ফিলিপসের একার লড়াইয়ে প্রথম ইনিংসে ১৮০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৯ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে