মিসবাহ-উল-হককে আউট করে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন যোগিন্দার শর্মা। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় এই পেসার।
এক বিবৃতিতে নিজের অবসরের কথা জানিয়েছেন যোগিন্দার। ভারতীয় এই পেসার বলেন, ‘২০০২ থেকে ২০১৭ পর্যন্ত যাত্রাটা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ভারতের হয়ে শীর্ষ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের। সতীর্থ, কোচ, মেন্টর এবং সাপোর্ট স্টাফ-আপনাদের সঙ্গে খেলতে পারা আসলেই বিশেষ কিছু। স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
শুধু ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গের ফাইনাল ম্যাচই নয়, এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে ভারতকে আরও বাঁচিয়েছিলেন যোগিন্দার। ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে শেষ ওভার বোলিংয়ে এসে মাত্র ৬ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছিলেন তিনি। ভারতীয় এই পেসারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার মানেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ৯.৫১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আর ওয়ানডেতে ৪ ম্যাচ খেলে ৪.৬০ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি ম্যাচ না খেললেও লিস্ট ‘এ’, প্রথম শ্রেণীর ম্যাচ, টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন যোগিন্দার। প্রথম শ্রেণীতে ৭৭ ম্যাচে ২৯৭ উইকেট, ৮০টি লিস্ট-‘এ’ ম্যাচে ১১৭ উইকেট ও ৬৩ টি-টোয়েন্টিতে ৬১ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার। আইপিএলে খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
ক্রিকেটার থাকা অবস্থাতেই নিজের রাজ্য হরিয়ানায় পুলিশ হিসেবে যোগ দিয়েছিলেন যোগিন্দার। এখন তিনি হরিয়ানার হিসার জেলার পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কোভিড-১৯ এর বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধা ছিলেন ভারতীয় এই পেসার।
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৮ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে