নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপে আরেক প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা খেলবে ১০ জুন। সেটা ততক্ষণে হবে প্রোটিয়াদের তৃতীয় ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দেরিতে হলেও আগে থেকে উৎফুল্ল প্রোটিয়ারা।
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের। ৮ ও ১০ জুন একই মাঠে নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রোটিয়ারা। এই স্টেডিয়ামে যেহেতু দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করল প্রোটিয়ারা, পরের দুই ম্যাচ নিয়ে তাদের আত্মবিশ্বাস থাকাটাই স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘হ্যাঁ, জিতে ভালো লাগছে। ভাগ্য ভালো যে আমাদের পরের দুই ম্যাচ এখানে। বুঝতেই পারছেন আমরা কী আশা করছি। তবে সময় যত গড়াবে, মূল্যায়ন করাটাও জরুরি।’
টস জিতে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা ১৯.১ ওভারে ৭৭ রানে অলআউট হয়েছে। ৭৮ রানের লক্ষ্য হলেও দক্ষিণ আফ্রিকা সেই রান তাড়া করে জিতেছে ১৬.২ ওভারে। ম্যাচে ৩৫.৩ ওভারে হয়েছে ১৫৭ রান, উইকেট পড়েছে ১৪টি। ৬টি করে চার ও ছক্কা হয়েছে। ম্যাচের পরিসংখ্যানই বলে দিচ্ছে, মাঠে ব্যাটিং করা কতটা কঠিন ছিল। ব্যাটিং প্রসঙ্গে মার্করাম বলেন, ‘ব্যাটিং কিছুটা ওঠানামা করেছে। উইকেট অনেক কঠিন ছিল। তবে আমরা রান করার উপায় বের করেছি। ব্যাটিংয়ের দিক থেকে এটা অনেক কঠিন। বলের বাজে আচরণ বা কম বাউন্স—এসব হচ্ছে ঘটনাগুলোর একটি। আশা করি, এখান থেকে আমরা শিখব।’
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন এনরিখ নরকীয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং নরকীয়ার। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা নরকীয়া ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘এমন দারুণ ফল পেয়ে ভালো গেছে। মোমেন্টাম পক্ষে আছে। সত্যিই আমি খুব খুশি।’

এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৩৬ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় নারী এশিয়ান গেমসের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে ফের বাংলাদেশ-চীন মেয়েদের ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এবারও তাদের ম্যাচ হলো না।
২ ঘণ্টা আগে
টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
৩ ঘণ্টা আগে