নিভু নিভু প্রদীপটা শেষ পর্যন্ত নিভেই গেল। পাকিস্তানের সুপার এইটের আশা হতাশায় রূপ নিল বৃষ্টিতে। গতকাল বাবর আজমদের কোনো ম্যাচ ছিল না। তবে তাদের ভাগ্যটা ঝুলেছিল ফ্লোরিডার লওডারহিলে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচে। আইরিশরা এই ম্যাচে জিতলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশাটা আরেকটু উজ্জ্বল হতো পাকিস্তানের। আর আগামীকাল একই মাঠে নিজেদের ম্যাচে যদি বাবররা জিততেন তবে হয়তো স্বপ্নটা সত্যিও হতে পারতো। ‘এ’ গ্রুপে নেট রানরেটে যে যুক্তরাষ্ট্রের (+০.১২৭) চেয়ে এগিয়ে ছিল পাকিস্তানই (+০.১৯১)!
কিন্তু কঠিন সমীকরণটা একেবারে সহজ করে দিল বৃষ্টি। একটি বলও না হয়ে অনেক অপেক্ষা ও মাঠ পরিদর্শনের পর যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আগে থেকেই জানা গিয়েছিল, বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি ভেসে যেতে পারে বৃষ্টিতে। ফ্লোরিডায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বর্জ্রপাতের যে পূর্বাভাস ছিল, সেটিই হলো। আর তাতে পুড়ল পাকিস্তানের কপাল। আগের ম্যাচে কানাডার বিপক্ষে জয়ে যে স্বপ্নটা তারা দেখেছিল সেটি রূপ নিল নীল বিষাদে।
বৃষ্টিতে লাভ হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। চার ম্যাচে ২ জয়, ১ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে ভারতের সঙ্গী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচেই পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই সুপার এইটে উঠে আরেক চমক উপহার দিল মার্কিনরা। বেসবল-বাস্কেটবলের দেশটি প্রথমবার খেলবে আইসিসির কোনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে।
গতরাতে লওডারহিলের ভেজা মাঠ শুকিয়ে ম্যাচের আশা করেছিলেন আম্পায়ারা। ওভার কমে আসলেও তারা চেয়েছিলেন ম্যাচটি হোক। তার জন্য অনেক অপেক্ষাও করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় সাড়ে আটটায় খেলা শুরু তো দূরের কথা, টসও হয়নি। প্রায় সাড়ে ১১টা দিকে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে। এই ঘোষণায় শুধু পাকিস্তানের স্বপ্নই ভাঙেনি, আয়ারল্যান্ড ও কানাডার আশাও শেষ হয়ে গেছে। কার্যত হাতে কলমে দুই দলেরই সুপার এইটে যাওয়ার আশা ছিল।
পাকিস্তানের স্বপ্ন ভেস্তে গেলেও গতকাল সুপার এইট নিশ্চিত করেছে তাদের প্রতিবেশি আফগানিস্তান। এবারই প্রথম কোনো বিশ্বকাপের নকআউটে খেলবে তারা। ত্রিনিদাদে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়েছে আফগানরা। ফজলহক ফারুকি-নাভিন উল হকের তোপ, গুলবদিন নাইবের দারুণ ইনিংস, নবীর কার্যকর সঙ্গ–২৯ বল হাতে রেখে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান।
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১৯.৫ ওভারে ৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। লক্ষ্য তাড়ায় আফগানিস্তান করে ৩ উইকেটে ১০১ রান। টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে তারা। আফগানদের জয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল নিউজিল্যান্ড।

গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
১০ মিনিট আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৪৩ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তেদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হৃদয়ভঙ্গ হয়েছে ভক্তদের। সেলেসাওদের বিদায়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপও যে কমেছে কিছুটা, সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে নজিরবিহীন এক ঘটনার সাক্ষীও হতে যাচ্ছে উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপ।
২ ঘণ্টা আগে