
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল। ম্লান করে দেন লোকেশ রাহুলের সেঞ্চুরি।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। ১১ চার ও ১ ছক্কায় ৯২ বলে ১১২ রানে অপরাজিত থাকেন রাহুল। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। অধিনায়ক শুবমান গিলের ব্যাট থেকে আসে ৫৬ রান। সফরকারীদের হয়ে ৮ ওভারে ৫৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।
তাড়া করতে নেমে ৪৬ রানের ভেতর দুই ওপেনার ডেভন কনওয়ে (১৬) ও হেনরি নিকোলসকে (১০) হারায় নিউজিল্যান্ড। এরপর আর পথ হারাতে দেননি মিচেল ও উইল ইয়াং। তৃতীয় উইকেট জুটিতে ১৬২ রান যোগ করেন তাঁরা। ইয়াং অবশ্য সেঞ্চুরির আগেই কাটা পড়েন। ৯৮ বলে ৭ চারে ৮৭ রান করেন তিনি। তবে মিচেল ঠিকই তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। গ্লেন ফিলিপসের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন তিনি। ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন ফিলিপস। ভারতের হয়ে উইকেট তিনটি নিয়েছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী লড়াইয়ে ইন্দোরে রোববার শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এর আগে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক ভারত।

চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচ খেলে ফেললেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো জয়ের মুখ দেখা হয়নি আজিঙ্কা রাহানের দলের। একের পর এক হারে কলকাতা যখন বিপর্যস্ত, তখন দলটির ভুল ধরিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ
৬ ঘণ্টা আগে
পিএসজির বিপক্ষে চোট পেয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল বাজে কিছু অপেক্ষা করছে হুগো একিতিকের জন্য। শেষ পর্যন্ত হলো তা-ই। চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের এই ফরাসি ফরোয়ার্ড।
৮ ঘণ্টা আগে
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় রুবেল নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি।
৯ ঘণ্টা আগে
অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আছেন তামিম ইকবাল। তবে কোচিং প্রোগ্রামের কারণে ঘুরেফিরে আবারও সামনে এল বুলবুলের নাম।
৯ ঘণ্টা আগে