
আগেই সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের সামনে আজ একমাত্র লক্ষ্য ছিল ধবলধোলাই এড়ানো। তবে এদিনও ভাগ্য বদলাতে পারল না স্বাগতিকেরা। আরও সহজভাবে বলতে গেলে, অস্ট্রেলিয়ার সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারেনি তাওহীদ হৃদয়ের দল। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সঙ্গী হয়েছে ৭ উইকেটের হার।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। এবার শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে ধবলধোলাইয়ের লজ্জা দিল মিচেল মার্শের দল। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ জিতে স্বাগতিকদের বিপক্ষে রীতিমতো প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরে বাজে শুরুর পর দারুণ স্মৃতি নিয়ে ফিরছে অতিথিরা।
প্রথম টি-টোয়েন্টিতে ১৩১ রানের পুঁজি নিয়ে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার করা ১৯৬ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৮৯ রানে। এক ম্যাচ পরই আবার সেই চেনা ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হলো। এ যাত্রায় মাত্র ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। হৃদয় ব্যাট হাতে না দাঁড়ালে তো বড় ধরনের লজ্জাই পেতে হতো বাংলাদেশকে। ইনিংসে অধিনায়কের অবদান ৬১ রান। তিনটি করে চার ও ছক্কায় সাজানো তাঁর ৫১ বলের ইনিংস।
১৬ রান করেন রিশাদ। বাকিরা প্যাভিলিয়নের পথ ধরেছেন টেলিফোন ডিজিটে। বাংলাদেশকে অল্প রানে থামানোর মূল নায়ক স্পেনসার জনসন। ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় তাঁর শিকার ২ উইকেট। সমান দুটি করে উইকেট নিতে নাথান এলিস ২১ ও অ্যাডাম জাম্পা দেন ২২ রান। বাংলাদেশের ইনিংসের পরই ম্যাচের ভবিষ্যত একরকম নির্ধারণ হয়ে যায়। ঝোড়ো ব্যাটিংয়ে আনুষ্ঠিকতা সারেন মার্শ। যে পিচে বাংলাদেশের ব্যাটাররা খাবি খেয়েছে, সে পিচেই চার-ছক্কার ফুরঝুরি ছুটিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটা জিতে নিয়েছে মাত্র ১১ ওভারেই।
দ্বিতীয় ব্যাটার হিসেবে মার্শ যখন ফিরছিলেন, তখন এই ওপেনার নামের পাশে শোভা পাচ্ছিল ৬০ রানের ইনিংস। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় সাজানো তাঁর ২১৪ স্ট্রাইকরেটের ইনিংস। যেন বাংলাদেশের ব্যাটারদের দেখালেন, টি-টোয়েন্টিতে এভাবেই ব্যাট চালাতে হয়। অধিনায়ক ব্যাটিং তাণ্ডব চালানোয় বাকিদের ওপর কোনো চাপই ছিল না। ইংলিস ১৭ ও কুপার কনোলি এনে দেন ১৫ রান। টিম ডেভিড ১২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ অস্ট্রেলিয়ার পতন হওয়া উইকেট তিনটি ভাগাভাগি করে নেন।

এক সময় জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমানের প্রকাশ্য সমালোচনার মুখে পড়েছিলেন ডেনিজ উন্দাভ। কয়েক মাসের ব্যবধানে এই ফরোয়ার্ড এখন উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে জার্মানির অন্যতম বড় ভরসার নাম। অথচ একটা সময় জীবিকার তাগিদে কারখানায় কাজ করতে হয়েছে তাঁকে।
৬ মিনিট আগে
‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। তবে পরবর্তী ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে এখনো দুটি সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি লিওনেল স্কালোনি—এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
২ ঘণ্টা আগে
সতীর্থরা ব্যস্ত আসা-যাওয়ার মিছিলে। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে যখন চোখে সর্ষেফুল দেখছিলেন তানজিদ হাসান তামিম-নুরুল হাসান সোহানরা, তখনই ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন তাওহীদ হৃদয়। একটা সময় বাংলাদেশের যেখানে দলীয় সেঞ্চুরি হওয়া নিয়েই জেগেছিল শঙ্কা, অধিনায়কের ফিফটিতে টেনেটুনে ১০০ পেরিয়েছে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগে
মাঠের বাইরের ভূরাজনীতি, মার্কিন প্রশাসনের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আর টেবিলের বাঁচা মরার সমীকরণ মাথায় নিয়েই আজ বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ইরান। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
৪ ঘণ্টা আগে