নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর না করা ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অভ্যাস। ২০২৩ এশিয়া কাপের ক্ষেত্রে পুরনো সুরেই গান গাইছে ভারত। তবে জাভেদ মিয়াঁদাদ ভারতকে মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।
২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে। এমনকি হাইব্রিড মডেলের প্রস্তাবও দিয়েছে ভারত। প্রস্তাব অনুযায়ী আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে এবং ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। মিয়াঁদাদের মতে, ভারতের পাকিস্তানে খেলতেসা উচিত। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মৃত্যু যখন হবার, তখন হবেই। তাদের অবশ্যই আসতে হবে।’
নিরাপত্তা ইস্যুতে বারবার পাকিস্তান সফর বাতিল করায় ভারতীয় দলকে খোঁচা দিয়েছিলেন ইমরান নাজিরও। গত মাসে নাদির আলি পডকাস্টে পাকিস্তানি এই ব্যাটার বলেছিলেন, ‘নিরাপত্তা কোনো কারণই হতে পারে না। খেয়াল করুন, কত দেশ পাকিস্তানে খেলতে এসেছে। ‘এ’ দলের কথা বাদ দিন, অস্ট্রেলিয়াও খেলে গেছে এখানে। সত্যি বলতে হারার ভয়ে পাকিস্তানে খেলতে আসতে চায় না ভারত।’
পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত।

ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।
৫ ঘণ্টা আগে
জিতলেই যে নিশ্চিত সেমিফাইনাল, আজ দুবাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এমন ছিল না। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশকে অপেক্ষা করতে হতো পরশু একই ভেন্যুতে হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাতকে হারালেই নিশ্চিত হতো নিগার সুলতানা জ্যোতির দলের সেমি। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বো
৭ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের বীরত্বপূর্ণ ৩৫০ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করে হইচই ফেলে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ওয়ানডেতেও নিশ্চয়ই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বৃষ্টি যে সেটা আর হতে দিল না।
৮ ঘণ্টা আগে
অভিষেকের দেড় বছরের মধ্যেই বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। যখন খেলেন, তখন পুরো মাঠজুড়েই দেখা যায় তাঁর অস্তিত্ব। নতুন কোচ টমাস ডুলির মতে হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই।
৮ ঘণ্টা আগে