
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হতে বেশি দিন বাকি নেই। টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে চমক দেখাল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পাকিস্তানের এক তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল বরিশাল।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে শাহিন শাহ আফ্রিদির ছবি পোস্ট করেছে বরিশাল। তাঁকে বরিশাল নিয়েছে সরাসরি চুক্তিতে। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং জাদুকর এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে দক্ষিণাঞ্চলকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ ক্যাপশনের শেষে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি বাক্য জুড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের নতুন মৌসুমে বরিশালে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো দেশি তারকারা।
এ বছরের ১ মার্চ তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা।সর্বোচ্চ রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। নতুন বিপিএল শুরুর আগে তামিম-মুশফিককে ধরে রেখেছে বরিশাল। একই দলে এবার মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো তরুণরা থাকছেন। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে নতুন বিপিএল।
শাহিন বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে দুই টি-টোয়েন্টি ও এক ওয়ানডে খেলেছেন। তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। কেপটাউনে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে