
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দুটি ম্যাচই জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ভক্ত-সমর্থকদের হৃদ্যন্ত্রের চূড়ান্ত পরীক্ষা নিয়ে। তবে একটু এদিক-ওদিক হলে সিরিজটা জিততে পারত আফগানিস্তান।
সিরিজ খোয়ানোর পেছনে আফগানিস্তানের ক্রিকেটারদের দায়টাই বেশি। বোলিং ভালো হলেও রশিদ খানের নেতৃত্বাধীন আফগানদের ব্যাটিং-ফিল্ডিংটা আশানুরূপ হয়নি। গতকাল শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানে থেমে যায় রশিদের দল। ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান ইবরাহিম জাদরান করলেও তিনি খেলেছেন ৩৭ বল। টপ অর্ডারের অপর দুই ব্যাটার সেদিকউল্লাহ আতাল ও রহমানউল্লাহ গুরবাজ ব্যাটিং করেছেন ১২১.০৫ ও ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে। আজমতউল্লাহ ওমরজাইয়ের ক্যাচ পারভেজ হোসেন ইমন ড্রপ করলেও ১৭ বলে ১৯ রান করে অপরাজিত থেকেছেন তিনি (ওমরজাই)।
ব্যাটারদের বাজে পারফরম্যান্সের মধ্যে ইমপ্যাক্টফুল ইনিংস খেলেছেন মোহাম্মদ নবি। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন নবি। রশিদের মতে, রানের চাকা সচল রাখতে যা করা প্রয়োজন, সেটা করতে পারেননি সতীর্থরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘উইকেট শুরুতে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু যখন আপনি একবারে ষষ্ঠ গিয়ারে গিয়ে বড় শট খেলবেন, তখন আর চতুর্থ, পঞ্চম গিয়ারে ফেরা সম্ভব হয়নি। বড় শট খেললেও পরিস্থিতি বুঝে ভারসাম্য রেখে খেলাটা গুরুত্বপূর্ণ।’
শারজায় পরশু রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিন ক্যাচ হাতছাড়া করেছিল আফগানিস্তান, যার মধ্যে পারভেজ হোসেন ইমনকে দুবার জীবন দিয়েছিলেন আফগান ফিল্ডাররা। গতকাল সেই তুলনায় ফিল্ডিং ভালো হয়েছে বলে মনে করেন রশিদ খান। তবে আফগান অধিনায়কের আক্ষেপ একটাই। সেটা হলো স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারছেন না তারা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে হারের পর রশিদ খান বলেন, ‘আজকে একটা ইতিবাচক ব্যাপার দেখা গেছে। সেটা আমাদের ফিল্ডিং। যা চেয়েছিলাম, সেটা আমরা করতে পেরেছি। কিন্তু রান তুলতে গিয়েই পিছিয়ে যাচ্ছি।’
অলরাউন্ড পারফরম্যান্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শরীফুল ইসলাম। ৬ বলে ২ চারে ১১ রান করে অপরাজিত থাকেন তিনি। বোলিংয়ে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ১ উইকেট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। শারজায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।
আরও পড়ুন:

ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।
৫ ঘণ্টা আগে
জিতলেই যে নিশ্চিত সেমিফাইনাল, আজ দুবাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এমন ছিল না। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশকে অপেক্ষা করতে হতো পরশু একই ভেন্যুতে হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাতকে হারালেই নিশ্চিত হতো নিগার সুলতানা জ্যোতির দলের সেমি। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বো
৭ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের বীরত্বপূর্ণ ৩৫০ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করে হইচই ফেলে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ওয়ানডেতেও নিশ্চয়ই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বৃষ্টি যে সেটা আর হতে দিল না।
৮ ঘণ্টা আগে
অভিষেকের দেড় বছরের মধ্যেই বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। যখন খেলেন, তখন পুরো মাঠজুড়েই দেখা যায় তাঁর অস্তিত্ব। নতুন কোচ টমাস ডুলির মতে হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই।
৮ ঘণ্টা আগে