শ্রীলঙ্কা সিরিজের আগে চোটে আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে বাংলাদেশ দলে। তিন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর এবাদত হোসেনের পর এবার চোটে পড়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। আরো দুই জনের চোটে চিন্তা বেড়েছে বাংলাদেশে।
আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল-প্রাইম ব্যাংক ম্যাচে চোট পান এ দুই অভিজ্ঞ ক্রিকেটার।
এই ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ২৩২ রানের পুঁজি পায় শেখ জামাল। ২৩৩ রানের লক্ষ্য ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। তাদের ইনিংসের দশম ও ১৭তম ওভারর চোট পেয়ে মাঠ ছাড়েন মুশফিক আর মিরাজ।
পারভেজ রসুলের করা ইনিংসের ১০ ওভারের চতুর্থ বলটি লেগ গ্লানস করেন ওপেনার এনামুল হক বিজয়। সেই বলটি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান মুশফিক। সে চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে চোট নিয়ে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পথে তার অভিব্যক্তি মোটেও সুখকর ছিল না।
মুশফিকের চোটের প্রসঙ্গে শেখ জামাল দলের ম্যানেজার মোহাম্মদ রফিক বলেন, ‘মুশফিকের পায়ে আপাতত বরফ দেওয়া হচ্ছে, ঢাকায় ফিরলে বোঝা যাবে আসলে কী হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনই বলা মুশকিল। যদি ফ্যাকচার না হয় তবে খুব একটা সমস্যা হবে না। বোর্ডের ডাক্তাররা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’
ইনিংসের ১৭তম ওভারে তামিমের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতেই কনুই আঙুল ফেটে যায় মিরাজের। সঙ্গে সঙ্গে মাটতে লুটিয়ে পড়েন এই অলরাউন্ডার। দ্রুত ড্রেসিং রুমে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় মিরাজকে ব্যথায় কাতরাতে দেখা যায়। এরপর হাতে ব্যান্ডেজ করে তাকে পাশবর্তী শেখ ফজিলতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
মিরাজের চোট নিয়ে রফিক বলেন, ‘একটু ফেটে গেছে আর আঙুলের হাড় ডিসপ্লেস হয়ে গেছে। এখন হাসাপাতলে নেওয়া হয়েছে। পরীক্ষার ফল বোঝা যাবে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১৪ মিনিট আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
১ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
৩ ঘণ্টা আগে