হারারে টেস্টের তৃতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ফেলেছিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৭৬ রানে থামিয়ে দেওয়ার পর বাংলাদেশ পেয়ে গিয়েছিল ১৯২ রানের লিড। সেই লিড আরও বাড়িয়ে দেওয়ার কাজটা তৃতীয় দিনের শেষ সেশনে অনেকটাই সেরে রেখেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম।
আজ চতুর্থ দিনের শুরুতেও দারুণ খেলেছেন দুই তরুণ ওপেনার। ৪৩ রানে সাইফ বিদায় নিলেও পাঁচ মাস পর টেস্টে ফিরেই ফিফটি তুলে নিয়েছেন সাদমান। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ পেয়ে গেছে ৩৬১ রানের লিড।
প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের দৌড় হয়তো এর মধ্যেই বুঝে ফেলেছেন মুমিনুলরা। এর পরও হয়তো ঝুঁকি নিতে চাইবে না বাংলাদেশ। আজ অন্তত দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাটিং করতে পারে বাংলাদেশ। লিডটা ৪০০ রানের ওপরে না নিয়ে যে বাংলাদেশ ইনিংস ঘোষণা করবে না, তা ধারণা করে নেওয়াই যায়! ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও হারার হতাশায় পুড়তে হয়েছিল সাকিব–তামিমদের। সেটি এত দ্রুত ভোলার কথা নয় মুমিনুলের।
৪৫ রানে চতুর্থ দিন শুরু করা সাইফ–সাদমান শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন জিম্বাবুয়ের পেসারদের। এরপরই বেরিয়ে আসেন খোলস থেকে। খারাপ বল পেলেই বুঝিয়ে দিয়েছেন মূল্য। নাগারাবার বলে মায়ার্সকে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে এই ওপেনার ৪৩ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার। ১০১ বলে ৫ চারে ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে পৌঁছান সাদমান। সাইফের আউটের পর উইকেটে আসা নাজমুল হোসেন খেলছেন ওয়ানডে মেজাজে। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৫৮ বলে ৪৭ রানে করে আছেন অপরাজিত। অন্য প্রান্তে সাদমান ছুটছেন সেঞ্চুরির পথে, অপরাজিত আছেন ৭২ রানে। এই সেশনে বাংলাদেশ ৩২ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ১২৪ রান।

৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
২৫ মিনিট আগে
জাতীয় লিগের (এনসিএল) ম্যাচ খেলতে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের চার খেলোয়াড়ের আটটি লাগেজ গায়েব হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাড়া করা কাভার্ড ভ্যানে দলের খেলোয়াড়দের ৫৪টি লাগেজ রাজশাহীতে আনা হচ্ছিল। গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যানটি রাজশাহী এসে পৌঁছায়। তখন
১ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৭ ঘণ্টা আগে