প্রয়াত ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের স্মৃতিকে অম্লান করে রাখতে দারুণ এক উদ্যোগ নিয়েছে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ। টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামের নাম পাল্টে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তির নামে রাখা হচ্ছে।
গত ১৪ মে মাত্র ৪৬ বছর বয়সে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় মারা যান সাইমন্ডস। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে হতবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। তবে নিজেদের প্রিয় ক্রিকেটারকে ভুলে যায়নি তাঁর শহরের মানুষ। শ্রদ্ধা জানাতে সাইমন্ডসের নামে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করছে শহরটির কর্তৃপক্ষ।
নিউজকর্প-এর বরাতে ডেইলি মেইল জানিয়েছে, এই ব্যাপারে গত মাসে বৈঠক হয়। টাউন্সভিল সিটি কাউন্সিল সিদ্ধান্ত নেয় দ্য রিভারওয়ে স্টেডিয়ামের নাম মুছে সাইমন্ডসের নামে রাখার।
নিজ শহর, দেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখার জন্য সাইমন্ডসকে এই শ্রদ্ধাজ্ঞাপনের সিদ্ধান্ত নিচ্ছে টাউন্সভিলের সিটি কাউন্সিল।

অস্ট্রেলিয়ার পেস তাণ্ডবে প্রথম ইনিংসে অসহায় ছিল বাংলাদেশের ব্যাটাররা। প্রথম সাত স্বীকৃত ব্যাটারের চারজনই ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ব্যর্থতাভরা ইনিংসে সর্বোচ্চ ১৪ রান এনে দেন ১১ নম্বরে নামা শরীফুল। এবার তাঁর বোলিংয়েও স্বস্তি পাচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
দুঃস্বপ্নের এক সেশন শেষে টেস্টে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এড়ানোই ছিল বাংলাদেশের আসল চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে অবশ্য উতরে গেল সফরকারীরা। কিন্তু শুরুর বাজে ব্যাটিংয়ে হতাশা কাটিয়ে স্কোরবোর্ডে সম্মানজনক পুঁজি দাঁড় করাতে পারল না বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
২০২৬–২৭ মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু নিয়ে আবারও বদলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিকল্পনা। আগস্টে মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত এ মাসে শুরু হচ্ছে না লিগ। নতুন সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা। ক্লাবগুলোকে চিঠি দিয়ে নতুন সূচির কথা
৩ ঘণ্টা আগে
টানা সাড়ে তিন দিন দাপুটে ক্রিকেট খেলে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। সফরকারীদের আত্মবিশ্বাসী পারফরম্যান্সে কুপোকাত হয়েছিল অজিরা। কিন্তু দ্বিতীয় টেস্ট শুরু হতেই বদলে গেল সে চিত্র। সেই আত্মবিশ্বাসী বাংলাদেশই এখন রীতিমতো অসহায়।
৪ ঘণ্টা আগে