টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডকে তাদেরই মাঠে ভূপাতিত করেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে মুমিনুল হকের দল ৮ উইকেটের জয়ে আজ ইতিহাস গড়েছে।
রোমাঞ্চকর এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশ দলকে নিয়ে উন্মাতাল। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল, এমনকি নিউজিল্যান্ডের সমর্থকেরাও উচ্ছ্বসিত বাংলাদেশের জয়ে। এক কথায়, ইবাদতদের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন অ্যাশেজের ফাঁকে নজর রেখেছেন মাউন্ট মঙ্গানুই টেস্টেও। বাংলাদেশের জয়ের আগমুহূর্তে তাঁর টুইট, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশের অবিশ্বাস্য পারফরম্যান্স ...!! যদি তারা লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটা হবে টেস্ট ইতিহাসের সেরা জয়গুলোর একটি!! একাধিক সিনিয়র খেলোয়াড় না থাকায় সীমিত সক্ষমতা নিয়েই তাদের লড়তে হচ্ছে।’
পরে জয়ের সঙ্গে সঙ্গে আরেকটি টুইট করেছেন ভন। করতালির ইমোজি দিয়ে লিখেছেন, ‘গৌরবান্বিত বাংলাদেশ।’
আইপিএলে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস তাদের অফিশিয়াল টুইটার পেজে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট এই দিন কখনো ভুলবে না।’
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের পরিসংখ্যানবিষয়ক সম্পাদক দিপু নারায়ণান লিখেছেন, ‘বাংলাদেশ সব অঘটনের জননী। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে তারা। এশিয়ার প্রথম দল হিসেবে এক দশকেরও বেশি সময় পর নিউজিল্যান্ডে টেস্ট জয়। ২০২২-এর শুরুটা হলো জবরদস্ত!!!’
ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার ও অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত, এই জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’
লক্ষ্মণের একসময়কার সতীর্থ ওয়াসিম জাফরও বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।’
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নের টুইট, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’
নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনও বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভোলেননি, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরী মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’
বাংলাদেশের বিপক্ষে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার এবার মুমিনুলদের কীর্তি নিয়ে লিখেছেন, ‘অসাধারণ নৈপুণ্য।’
আয়ারল্যান্ডের সাবেক কিপার-ব্যাটার নায়াল ও’ব্রায়েন বিপিএলে ধারাভাষ্যের সূত্রে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি এ দেশের মানুষকেও অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের জন্য আমি খুব খুশি। খেলোয়াড় ও বিপিএলে কাজের সুবাদে বহুবার সেখানে গিয়েছি। এটা দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য বিশাল ব্যাপার। দারুণ খেলেছ।’

বিসিবি সভাপতির এমন শক্ত তৎপরতার মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগমুহূর্তে স্নায়ুচাপে ভুগছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাল ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের এবারের বিশ্বকাপ অভিযান। তবে ম্যাচের আগের দিনও শুরুর একাদশের চূড়ান্ত রূপরেখা নিশ্চিত করতে পারেননি ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি
৩৯ মিনিট আগে
সম্প্রতি ইসরায়েলি ফুটবলপ্রধানের সঙ্গে হাত মেলাতেও অস্বীকার করেন রাজৌব। তিনি বলেন, এই সৌজন্যতা ক্ষত উপশম করবে না, বরং ইসরায়েলের অপরাধকে ধামাচাপা দেবে। রাশিয়ার ২০১৮ বিশ্বকাপের উদাহরণ টেনে রাজৌব ক্ষোভ প্রকাশ করে বলেন, সে সময় আমন্ত্রিত অতিথিদের ওপর এমন কোনো ভিসা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
সমালোচনা যেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের নিত্যসঙ্গী। টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে গোলাগুলির ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। এবার বিশ্বকাপ শুরুর পর ঘটল এক রোমহর্ষক ঘটনা। ইরানের ফুটবল ভেন্যুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে গলিত লাশ। তাতে করে নিরাপত্তাহীনতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠল।
২ ঘণ্টা আগে