রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানে দারুণ সময় কাটছে এখন নাজমুল হোসেন শান্তদের। বিপরীতে শান মাসুদ-বাবর আজমদের সইতে হচ্ছে ব্যাপক সমালোচনা।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তোলার পর শান মাসুদের ইনিংস ঘোষণার ব্যাপারেও ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে মনে করছেন, এটি তাঁদের ভুল সিদ্ধান্ত ছিল। এবার বাবরদের সমালোচনায় যোগ দিয়েছেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের ১০ উইকেটের এই হার মেনে নিতে পারছেন না দেশটির সাবেক এই অলরাউন্ডার।
পাকিস্তানের ক্রিকেটারদের দুয়ো দিয়ে আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ পোস্ট করে লিখেছেন, ‘১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চারজন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তোলে।’
আফ্রিদির মতে, পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট বুঝতে পারেননি নিজেদের কন্ডিশন, এমন প্রশ্ন তুললেন। যার কারণে ভালো সিদ্ধান্ত নিতে পারেনি পাকিস্তান। দলটির সাবেক অধিনায়ক আরও লিখেছেন, ‘পরিষ্কার হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব দেখতে পাচ্ছি আমি।’
পাশাপাশি বাংলাদেশকে জয়ের কৃতিত্ব দিয়েছেন আফ্রিদি, ‘একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’ পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ১৪টি টেস্ট খেলে একমাত্র জয় পেয়েছে বাংলাদেশ, তাতে কেটেছে ২৩ বছরের খরা।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
২ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে