অপেক্ষাটা হয়তো এবার ফুরাতে পারে ভারতের। দীর্ঘ ১২ বছর ধরে বিশ্বকাপ না জেতার অপেক্ষা। প্রতিবার ফেবারিট হিসেবে খেললেও তারা টুর্নামেন্টে শেষ করে হতাশায়। সেমিফাইনালের ফাড়া পার হতেই পারেনা তারা।
এবার ঘরের মাঠে সেই ফাড়া পার হওয়ার সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত। দুর্দান্ত ছন্দেও আছে তারা। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে টুর্নামেন্টে অপরাজিত ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপজয়ীরা। ৯ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে তারা।
ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের দুর্দান্ত সুযোগ দেখছেন রবি শাস্ত্রীও। তাঁর মতে ১২ বছর আগের স্মৃতি ফিরে আনার এটাই সেরা সুযোগ। আর যদি না পারে তাহলে আরও তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হতে পারে তাঁর দেশকে এমনটাই মনে করছেন ভারতের সাবেক অলরাউন্ডার।
অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে ক্লাব প্রেইরি পডকাস্টে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন শাস্ত্রী। ভারতের সাবেক কোচ বলেছেন, ‘১২ বছর আগে তারা (ভারত) বিশ্বকাপ জিতেছে। সেটির পুনরাবৃত্তির সুযোগ আছে। তারা যেভাবে খেলছে, সম্ভবত এটাই সেরা সুযোগ।’
আর ঘরের মাঠেও যদি ভারত এবার বিশ্বকাপ জিততে না পারে তাহলে খরাটা আরও দীর্ঘ হবে বলে জানিয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘যদি তারা সুযোগ হাতছাড়া করে তাহলে শিরোপা জেতার জন্য তাদের আরও তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হতে পরে। দলের ৭-৮ জন খেলোয়াড় সেরা ছন্দে রয়েছে। এবং এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে