
ব্রিসবেন টেস্টের দুই দিন আগে একাদশ দিয়েছে অস্ট্রেলিয়া। চোট পাওয়ায় অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে উসমান খাজার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সে শঙ্কাই সত্যি হলো। তারকা ব্যাটারকে ছাড়াই ব্রিসবেন টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।
ব্রিসবেনের গ্যাবায় ৪ ডিসেম্বর অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। পিঠের চোট থেকে সুস্থ হতে না পারায় সে ম্যাচের একাদশে খাজাকে রাখেনি অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে। একাদশে না থাকলেও দলের বাইরে যাচ্ছেন না এই ওপেনার। দলের সঙ্গে থেকেই সুস্থ হওয়ার লড়াই চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার। এক বিবৃতিতে অস্ট্রেলিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, খাজা তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দলের সঙ্গেই থাকবেন।
পার্থ টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। অপটাস স্টেডিয়ামে সে ম্যাচেই পিঠের চোট পান খাজা। একমাত্র ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ২ রান। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি খাজা। এবার বাদ পড়লেন দ্বিতীয় টেস্টের একাদশ থেকেই। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে। সুস্থ হওয়ার জন্য দুই সপ্তাহের বেশি সময় পাচ্ছেন খাজা।
খাজা চোটে পড়ায় পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে জ্যাক ওয়েদারাল্ডের সঙ্গে ওপেনিং করতে নামেন ট্রাভিস হেড। তাঁর ৮৩ বলে ১৮৩ রানের ইনিংসে মাত্র দুদিনেই ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। খাজা না থাকায় ব্রিসবেন টেস্টেও ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন হেড।
খাজা সুস্থ না হলেও স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি সিএ। অতিরিক্ত ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন বিউ ওয়েবস্টার, জস ইংলিশরা। হেড ওপেনিং করলে মিডলঅর্ডারে শূন্যতা তৈরি হবে। ধারণা করা হচ্ছে, ওয়েবস্টারকে দিয়ে সেই শূন্যতা পূরণ করতে পারে স্বাগতিকেরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
৪ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
৬ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
৬ ঘণ্টা আগে