
জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্রিস কোলম্যান। কিন্তু ওয়েলসের এই কোচের সঙ্গে এখনো চুক্তি সম্পন্ন করেনি বাফুফে। নিয়োগ নিয়েও রয়েছে ধোঁয়াশা। কোলম্যানের এজেন্টের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি বাফুফে। তাই হাই প্রোফাইল এই কোচের হাত ফসকে যাওয়ার শঙ্কাও রয়েছে।
কোচের পারিশ্রমিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারপরও বিলম্ব হচ্ছে কোচ নিয়োগে।
আজ জাতীয় স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধনে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে কথা বলে শুনলাম, কোলম্যানের এজেন্টের সঙ্গে হয়তো এখনো পর্যন্ত তাদের বোঝাপড়াটা শেষ হয়নি। সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাব কিনা। আর যদি না পাই, তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাঁকে আমরা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে, ইতিমধ্যেই সে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে।’
বাফুফের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মানি বার্নড স্টর্ক ও টমাস ডুলি।

সাভারে ক্লাবের নিজস্ব ২৫ একর জমিতে ভেন্যু নির্মাণের ঝুলে থাকা মেগা প্রজেক্টের আলোর মুখ দেখাতে নতুন করে তোড়জোড় শুরু করেছে এই কমিটি। সংবাদ সম্মেলনে মতিঝিলে ক্লাবের বর্তমান মাঠ ও জমির স্থায়ী বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে সাবেক গণপূর্ত মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মির্জা আব্বাসের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ
৬ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি নেই এক মাসও। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যখন বুঁদ হয়ে থাকবে বিশ্বকাপ উন্মাদনায়, তখন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
১৮ মিনিট আগে
ইস, আরেকটু যদি সাবধানী হতাম! মাথা নিচু করে সাজঘরের পথে হাঁটতে হাঁটতে বোধহয় এই কথাই বলছিলেন মুমিনুল হক। খুররম শেহজাদের বল তাঁর ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা মোহাম্মদ রিজওয়ানের হাতে। ক্যাচ নিতে ভুলে করেননি সাবেক অধিনায়ক।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটার তালিকা আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। সেই তালিকায় আছেন বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবালসহ দেশের সাবেক ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে