নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ১৫০ রানের লিড চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যের কাছাকাছি গিয়ে নিজেদের প্রথম ইনিংসের ইতি টেনেছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৪৫৮ রানে। অতিথিদের লিড ১৩০ রানের। পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৮২ রান।
এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।
দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।
এরপর ১৩০ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন ৷ ১৩ করে ফেরেন কনওয়ে ৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৬ রান। উইকেটে আছেন উইল ইয়ং ও রস টেলর।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস। এর আগে সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। রাতে মুখোমুখি হবে
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতির এমন শক্ত তৎপরতার মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগমুহূর্তে স্নায়ুচাপে ভুগছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাল ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের এবারের বিশ্বকাপ অভিযান। তবে ম্যাচের আগের দিনও শুরুর একাদশের চূড়ান্ত রূপরেখা নিশ্চিত করতে পারেননি ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি
৩ ঘণ্টা আগে
সম্প্রতি ইসরায়েলি ফুটবলপ্রধানের সঙ্গে হাত মেলাতেও অস্বীকার করেন রাজৌব। তিনি বলেন, এই সৌজন্যতা ক্ষত উপশম করবে না, বরং ইসরায়েলের অপরাধকে ধামাচাপা দেবে। রাশিয়ার ২০১৮ বিশ্বকাপের উদাহরণ টেনে রাজৌব ক্ষোভ প্রকাশ করে বলেন, সে সময় আমন্ত্রিত অতিথিদের ওপর এমন কোনো ভিসা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে