
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ হলেও আগামী বছর দলের হিসাবে সবচেয়ে বড় বিশ্বকাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০ দলের ৫৫ ম্যাচের টুর্নামেন্ট আগে কখনো হয়নি কোনো সংস্করণে। কিছুদিন আগে প্রথমবার সুযোগ পাওয়া উগান্ডার মধ্যে দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত ২০ দল নিশ্চিত হয়েছে।
আগামী জুনে টি-টোয়েন্টির নবম আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সেই টুর্নামেন্টকে সামনে রেখে আজ লোগো উন্মোচন করেছে আইসিসি। দুপুরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রতিবারের মতো এবারের বিশ্বকাপের লোগোতেও আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোর নকশায় ওয়েস্ট ইন্ডিজের তালগাছ এবং যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা জায়গা পেয়েছে। এর মধ্য দিয়ে নতুন ব্র্যান্ডের এক বিশ্বকাপ দেখা যাবে বলে জানিয়েছে আইসিসি।
লোগো উন্মোচনের দিনই ১ মিনিট ৩০ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেই ডিভিওতে বিশেষভাবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী বিশ্বকাপে সুযোগ পাওয়া আর কোনো দলের নাম দেখা যায়নি ভিডিওতে। ভিডিওতে টি-টোয়েন্টিকে তিনটি শব্দে সংজ্ঞায়িত করা হয়েছে। ব্যাট, বল ও শক্তিকে—সংক্ষিপ্ত সংস্করণের মূল উপাদানই ধরা হয়। আগামী ৪ জুন টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৩০ জুন।

১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
৩২ মিনিট আগে
চার বছর ধরে জমি নিয়ে জটিলতার পর কক্সবাজারের রামুতে ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথে এগোল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে প্রস্তাবিত এই কেন্দ্রের জন্য রামুর রশিদনগরে ১৫ দশমিক ২০ একর জমি ৩০ বছরের লিজে পেয়েছে বাফুফে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানাকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুবাইয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচের পর জরিমানার পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও। মূলত প্রতিপক্ষ ক্রিকেটারকে উস্কে দেওয়ার শাস্তিই পেয়েছেন পাকিস্তান অধিনায়ক।
১ ঘণ্টা আগে
সেপ্টেম্বরের শেষেই এশিয়ান গেমস ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। জাপানে হতে যাওয়া এই টুর্নামেন্টে ক্রিকেটাররা কোথায় থাকবেন, কী সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা। যদিও মোহাম্মদ সালাহ উদ্দীনের কাছে এটা বিবেচ্য বিষয় নয়।
৩ ঘণ্টা আগে