টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই কোচ রাহুল দ্রাবিড়ের অধ্যায় শেষ হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে। তাঁর উত্তরসূরি হিসেবে তাই অনেকের সঙ্গেই যোগাযোগ করছে বিসিসিআই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন গৌতম গম্ভীর।
গম্ভীরকে কোচ হিসেবে পাওয়ার জন্য নাকি উদ্গ্রীব বিসিসিআই। নিজের সিদ্ধান্ত অবশ্য এখনো জানাননি ভারতের সাবেক ওপেনার। গম্ভীরের বাইরেও অনেকের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন স্বীকার করেছেন, তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ভারত।
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব পালন করা পন্টিং জানিয়েছেন, ভারতের কোচের প্রস্তাব পাওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। সংবাদটি শুনে তাঁর ছেলে প্রস্তাবটি লুফে নেওয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন পন্টিং। তিনি বলেছেন, ‘আইপিএলের সময় আমার পরিবার ও সন্তানেরা আমার সঙ্গে পাঁচ সপ্তাহ কাটিয়েছে। প্রতি বছর একবার তারা এখানে আসে। ভারতের কোচের প্রস্তাব পাওয়া নিয়ে আমার ছেলের সঙ্গে ফিসফাস করছিলাম। সে সংবাদটি শুনে আমাকে বলেছে, প্রস্তাবটা লুফে নেও বাবা। আমরা আগামী কয়েক বছরের জন্য সেখানে যেতে পারব।’
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও এই মুহূর্তটা ভারতের কোচ হওয়ার সঠিক সময় নয়—এমনটা মনে করছেন পন্টিং। তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট সংস্কৃতির কারণেই এখানে আসতে তারা পছন্দ করে। তবে এই মুহূর্তে আমার জীবনযাত্রার সঙ্গে ভারতের কোচ হওয়ার বিষয়টি খাপ খাচ্ছে না।’
কেন খাপ খাচ্ছে না তার ব্যাখ্যাও দিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেছেন, ‘জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা আমার আছে। একই সঙ্গে নিজেকে এবং পরিবারকেও আমি সময় দিতে চাই। তবে আমরা সবাই জানি ভারতের কোচিং প্যানেলে যোগ দিলে আপনি আইপিএল কিংবা অন্য কিছুতে যুক্ত হতে পারবে না। এ ছাড়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে হয় বছরজুড়ে, ১০ অথবা ১১ মাস। যদিও এটা করতে আমি পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে আমার জীবনযাত্রার সঙ্গে মানানসই নয়।’ পন্টিং বাদে বিদেশি কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও যোগাযোগ করছে বিসিসিআই।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে