রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ এখনো কাটেনি। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর ইমরান খান, শহীদ আফ্রিদিসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সমালোচনা শুরু করেন। ইউনিস খানের মতে পাকিস্তান বেশি চাপ নিয়ে খেলছে।
দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ১ উইকেটে থেকে রোববার প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। যতই ৯৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরুক, রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে দিনটা কোনোরকমে কাটাতে পারলেই ম্যাচটা ড্র হতো। কিন্তু বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১০ উইকেটের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। রাওয়ালপিন্ডিতে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে ইউনিস গতকাল বলেন, ‘ঘরের মাঠে খেলার একটা চাপ থাকে। যদি খেলোয়াড়েরা সেই চাপ সামলাতেই না পারে, তাহলে কী লাভ? খেলোয়াড়দের মনোবল বাড়ানো খুবই প্রয়োজন। পিচ দ্রুতগতির নাকি ধীরগতির ছিল, সেটা সবাই দেখেছে।’
২০২২ এর জানুয়ারি থেকে ঘরের মাঠে পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ৯ টেস্ট। তবে কোনো টেস্ট জিততে পারেনি। ৫ টেস্ট হেরেছে এবং ড্র করতে পেরেছে ৪ ম্যাচ। ইউনিস তখন পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন। যেখানে ২০০৯ এর পর দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত। পাকিস্তান তখন বেশিরভাগ হোম সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। অনেক স্মরণীয় জয়ও এসেছিল পাকিস্তানের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট যখন দেশে হচ্ছিল না, তখন আমরা ম্যাচ জিতেছি।’
আইসিসির চেয়ারম্যান হিসেবে পরশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইউনিসের আশা এবার পাকিস্তানে আসবে ভারতীয় ক্রিকেট দল। যেখানে ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। জয় শাহকে অভিনন্দন জানিয়ে ইউনিস বলেন,‘জয় শাহর আইসিসি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্রিকেটের উন্নতি হবে তাতে । খেলোয়াড়সুলভ মানসিকতা দেখাতে হবে। আইসিসি প্রধান হিসেবে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন পাকিস্তানে আসতে হবে ভারতীয় ক্রিকেট দলের। একইভাবে ভারত সফর করবে পাকিস্তান।’
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের কেন ‘মাথা খারাপ’
বাংলাদেশের জয়ের পর গুরুতর প্রশ্ন তুললেন আফ্রিদি

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে