আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখা হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। দুই দলই দারুণ ক্রিকেট খেলছে সম্প্রতি। আজ ফাইনালে কারা জিততে পারে, সাবেকদের সেই ভবিষ্যদ্বাণী দেখে নিন।
শোয়েব আখতার, পাকিস্তানের সাবেক পেসার
সম্ভাবনার কথা বললে আমি ভারতকে ৭০-৩০ ব্যবধানে এগিয়ে রাখব। তোমাদের (নিউজিল্যান্ডকে) ভুলে যেতে হবে, তোমরা ভারতের বিপক্ষে খেলছ এবং অপেক্ষাকৃত দুর্বল দল। স্যান্টনারের সেই বিশ্বাস আছে, আমি তা দেখেছি। অধিনায়ক হিসেবে সে শিরোপা জিততে চায়। কেবল সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে।
রবি শাস্ত্রী, ভারতের সাবেক অধিনায়ক
যদি কোনো দল ভারতকে হারাতে পারে তাহলে সেটা নিউজিল্যান্ড। ভারত ফেবারিট কিন্তু খুব সামান্য ব্যবধানে। বর্তমান ফর্মের ভিত্তিতে বললে কোহলি-উইলিয়ামসন গেম চেঞ্জার হতে পারে। তারা যখন ছন্দে থাকে এবং প্রথম ১০ রান পাওয়ার পর ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়, হোক সেটা কোহলি কিংবা উইলিয়ামসন।
নাসের হুসেইন, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক
তারা (নিউজিল্যান্ড) চোক করবে না, ভেঙে পড়বে না। অ্যারন ফিঞ্চের সঙ্গে সেদিন ডিনার করছিলাম আমরা। সে খুব ভালোভাবেই বুঝিয়েছে নিউজিল্যান্ড নিজেদের বিপদে ফেলার মতো দল নয়। এর মানে হলো মাঠে তারা ভালো পারফরম্যান্স দেবে। নিউজিল্যান্ডের লাইনআপে খুবই দারুণ কিছু খেলোয়াড় আছে, যারা প্রতিটি ম্যাচে জ্বলে ওঠে এবং নিজেদের সেরাটা দিয়ে থাকে। এ কারণেই সব সময় সেমিফাইনাল ও ফাইনালে দেখা যায় তাদের।
হরভজন সিং, সাবেক ভারতীয় ক্রিকেটার
আমরা সবাই চাই, ট্রফি ঘরে আনুক ভারত। আমার মনে হয়, ভারত চার স্পিনার নিয়ে খেলবে এবং একাদশে কোনো বদল আসবে না। আশা করি, ফলও একইভাবে ভারতের পক্ষে আসবে।

পোর্তো-ম্যান সিটি নাকি পোর্তো-হালান্ড—চ্যাম্পিয়নস লিগের গত রাতের ম্যাচটিকে চাইলে যেকোনো একভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মাঠেও যেমন রাজত্ব করেছেন, ম্যাচ শেষেও আলোচনায় এসেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে লেগে গেল নরওয়েজীয় এই স্ট্রাইকারের।
৩৩ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
১ ঘণ্টা আগে
পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১২ ঘণ্টা আগে