
কদিন ধরেই দেশের ক্রিকেটে আলোচনায় ছিল টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব। ব্যক্তিগত পারফরম্যান্স ও দলীয় সাফল্য না আসায় অবশেষে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদাউল্লাহকে। তাঁর জায়গায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।
আজ বিকেলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বিশ্রামের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। এরপর নতুন অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সোহান বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের অষ্টম অধিনায়ক।
জালাল ইউনুস বলেছেন, ‘টেস্ট আর টি-টোয়েন্টি আমরা ধারাবাহিকভাবে খুব একটা পারফর্ম করতে পারছি না। যেহেতু সামনে একটা সিরিজ আছে, এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। কদিন ধরে আলোচনা করে সবার প্রতি সম্মান রেখে আমরা আজকে ওকে ডেকে নিয়েছি এবং টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। ওর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবার আমরা একটা নতুন দল জিম্বাবুয়েতে পাঠাতে চাচ্ছি। এর মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারও আছে। এ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি।’

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
৪ ঘণ্টা আগে