
হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সেই জাদেজা এবার এজবাস্টন টেস্টে ফিরে এলেন পুরোনো ফর্মে।
এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে জাদেজা ৮৯ রানের ইনিংস খেলেছেন। ২০৮ মিনিট ব্যাটিং করেছেন। দুর্দান্ত এই ব্যাটিংয়ের মাঝে গতকাল টেস্টের দ্বিতীয় দিনে একটি ঘটনায় তাঁকে নিয়ে চলছে আলোচনা। ভারতের ইনিংসের ৮৭তম ওভারের প্রথম বলে ক্রিস ওকসকে চার মারেন জাদেজা। বাউন্ডারি মারার পর ভারতের বাঁহাতি ব্যাটার পিচের সংরক্ষিত এলাকার ওপর দিয়ে হাঁটতে থাকেন। এই এলাকার ওপর দিয়ে বোলার, ব্যাটার কেউ হাঁটতে পারেন না। একই ওভারের দ্বিতীয় বলে জাদেজা এক রান নিতে গিয়েও নেননি। ব্যাপারটি দেখে এগিয়ে যান মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কী কথাবার্তা হয়েছে, সেটা জানা যায়নি। যত দূর বোঝা গেল, জাদেজাকে রান নেওয়ার সময় সংরক্ষিত এলাকার ব্যাপারে সতর্ক করেন সৈকত।
৮৯তম ওভারে আবারও বোলিংয়ে আসেন ওকস। এবারও সংরক্ষিত এলাকার ওপর দিয়ে জাদেজা হেঁটেছেন। ওকসের মতো ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও রেগে যান জাদেজার এমন কাণ্ডে। ভারতের তারকা অলরাউন্ডারকে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেন ওকস। তখন জাদেজা বোঝাতে চেয়েছেন, তিনি পিচের পাশ দিয়ে দৌড়েছেন। শুধু এই আলোচিত ঘটনাই নয়, টেস্ট ক্যারিয়ারের ২৩তম ফিফটি তুলে নেওয়ার পর তিনি তরবারির মতো ব্যাট ঘুরিয়ে উদযাপন করেছেন। ১৩৭ বলে ১০ চার ও ১ ছক্কায় করেন ৮৯ রান। ষষ্ঠ উইকেটে ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিলের সঙ্গে ২৭৯ বলে ২০৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। ভারত এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট খুইয়ে করেছে ৫৮৭ রান।
ভারতের ইনিংসে প্রায় অর্ধেক রানই এসেছে গিলের ব্যাট থেকে। ৩৮৭ বলে ৩০ চার ও ৩ ছক্কায় করেন ২৬৯ রান। টেস্টে এটা তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ড এরপর ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে। ৭.১ ওভারে ২৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৮১ বলে ৫২ রানের জুটি গড়ে ফেলেছেন হ্যারি ব্রুক ও জো রুট। ২০ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।
আরও পড়ুন:

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১১ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১২ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৪ ঘণ্টা আগে