
লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন থেকেই ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখছেন। এরই মধ্যে ১৪ উইকেট পড়ে গেছে। বোলারদের রাজত্বের দিনে বাজে এক রেকর্ডে নাম লেখাল অস্ট্রেলিয়া। যে বিব্রতকর রেকর্ডটি এক সময় ভারতের ছিল।
দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে শুরু থেকেই লর্ডসে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। সেই ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার স্কোর এক পর্যায়ে হয়েছে ৫ উইকেটে ১৯২ রান। সেখান থেকেই বিশাল ধস নামে অজিদের ইনিংসে। মুহূর্তেই দলটি ২১২ রানে অলআউট হয়ে যায়। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ডটি এখন অজিদের হয়ে গেল। এর আগে সাউদাম্পটনে ২০২১ সালে নিউজিল্যান্ডের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের বাজে অবস্থা হয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারত ২১৭ রানে গুটিয়ে গিয়েছিল।
বিরুদ্ধ পরিস্থিতিতে পড়লে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যে অস্ট্রেলিয়ার ভালো করেই জানা। আইসিসি ইভেন্টে একের পর এক শিরোপাজয়ী অজিরা গতকাল করেছে তেমন কিছুই। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ফাইনালের প্রথম দিনটা প্রোটিয়ারা শেষ করেছে ৪ উইকেটে ৪৩ রানে। প্রথম ইনিংসে এরই মধ্যে দলটি ২২ ওভার খেলে ফেলেছে। ২০২৩-২৫ চক্রের ফাইনালের প্রথম দিনে ৭৮.৪ ওভারে হয়েছে ২৫৫ রান। ৪৭২ বলের খেলায় ১৪ উইকেট পড়েছে। সেই হিসেবে প্রতি ৩৩.৭১ বলে একটি করে উইকেট পড়েছে। যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে, তাতে কত দ্রুত শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হয় সেটাই দেখার অপেক্ষা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬৯ রানের রেকর্ডটিও অস্ট্রেলিয়ার। ২০২৩ সালে লন্ডনের ওভালে ভারতের বিপক্ষে এমন পাহাড়সমান ইনিংস খেলেছিল অজিরা। সেই টেস্ট ২০৯ রানে জিতে ২০২১-২০২৩ চক্রের চ্যাম্পিয়ন হয়ে যায়
অজিরা। এর আগে প্রথম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে দলীয় স্কোর
স্কোর দল প্রতিপক্ষ সাল
৪৬৯ অস্ট্রেলিয়া ভারত ২০২৩
২১৭ ভারত নিউজিল্যান্ড ২০২১
২১২ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ২০২৫

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৩ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৪ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৫ ঘণ্টা আগে