
ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, টুর্নামেন্টের পর টুর্নামেন্ট চলে যায়। তবে বাংলাদেশ ক্রিকেট দলের ‘শিক্ষা’ যে শেষ হয় না। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা কাজে লাগাচ্ছি পরের ম্যাচে—ম্যাচ হারের পর বাংলাদেশের অধিনায়ক-কোচদের মুখে এখন এটা খুবই সাধারণ কথা।
আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জয়ের পরও সিরিজ হেরেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। লিটনদের ঘুরে দাঁড়ানোর বড় মঞ্চ এখন পাকিস্তান সিরিজ। যে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না। কিন্তু লাহোরে গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। হারের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন দলটির স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মুশতাক বলেন, ‘ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ভালোভাবে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে মনে করি।’
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া পাকিস্তান গত রাতে ১.২ ওভারে ২ উইকেট ৫ রানে পরিণত হয়। সেখান থেকে মোহাম্মদ হারিস, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, শাদাব খানদের বিস্ফোরক ব্যাটিংয়ে পাকিস্তান পার করে ২০০ (৭ উইকেটে ২০১ রান)। জবাবে বাংলাদেশ ৪ ওভারে ৩৭ রান করলেও দুই ওপেনারকে হারিয়ে ফেলে। দারুণ শুরু ধরে রাখতে না পেরে খোলসে বন্দী হয়ে যায় লিটনের দল। রানরেটের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তানের মতো ইনটেন্ট নিয়ে বাংলাদেশের ব্যাটিং করা দরকার বলে মনে করেন মুশতাক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবেক পাকিস্তানি লেগস্পিনার বলেন, ‘পাকিস্তানের আজ (গত রাতে) ইনটেন্ট অনেক ভালো ছিল। তাদের তাই কৃতিত্ব দিচ্ছি। টি-টোয়েন্টিতে ইনটেন্টটা দরকার। যখন আপনি ২০০ রান তাড়া করছেন, আপনি কখনোই চাইবেন না যে আস্কিং রেট ১৩-এর ওপরে উঠুক। আমরা এখানে কিছুটা পিছিয়ে ছিলাম। তার মানে এটা নয় যে আমাদের ব্যাটারদের ২০০ রান করার সামর্থ্য নেই।’
পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে নেমে ৩৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাঁধেন লিটন ও তাওহীদ হৃদয়। কিন্তু তৃতীয় উইকেটে লিটন-হৃদয় জুটি ৬৩ রান যোগ করতে খেলেছেন ৪৮ বল। তার মানে এই জুটিতে ওভারপ্রতি ৮ রান করেও ওঠেনি। অথচ সফরকারীদের সামনে তখন পাহাড়সম লক্ষ্য। লিটনের ৩০ বলে ৪৮ রানের (১৬০ স্ট্রাইকরেটের) ইনিংসটা শেষ পর্যন্ত বিফলে গেছে। মুশতাক বলেন, ‘লিটন যখন শুরু করে, তখন মনে হয়েছে আমাদের পক্ষে ছিল খেলাটা। তবে ১৩-১৪ রান রেট আসলে অনেক বেশি। উইকেট পড়লে নতুন ব্যাটারের কাজ কঠিন হয়ে যাবে। ফলে কোচ হিসেবে তাদের সঙ্গে কথা বলতে হবে যাতে ব্যাটিংয়ে আমাদের সেই ইনটেন্টটা থাকে।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে