
টি-টোয়েন্টিতে হারের হ্যাটট্রিক পূর্ণ করল বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি হারের পর এবার পাকিস্তানের কাছেও হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও হাল ছাড়ছে না বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজ জিততে হলে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে জিততেই হবে লিটনদের। পিছিয়ে থেকেও বাংলাদেশ অধিনায়ক সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘পুরো ম্যাচ জুড়ে আমরা বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং—কোনোটাই ভালো করিনি। আমি কাউকে দোষারোপ করছি না, তবে আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখনও সিরিজে দুটি ম্যাচ বাকি।’
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া পাকিস্তান ৫ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। তবে শুরুর এই ধাক্কা স্বাগতিকদের ইনিংসে তেমন প্রভাব ফেলেনি। অধিনায়ক সালমান আলী আগার ফিফটি (৫৬) তো রয়েছেই। হাসান নাওয়াজ (৪৪) ও শাদাব খানের (৪৮) ক্যামিও ইনিংসের সুবাদে ২০১ রান তুলে ফেলে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্যে নেমে শুরুটা বাংলাদেশের ভালো করলেও (৪ ওভারে ৩৭ রান) নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৯.২ ওভারে লিটনের দল অলআউট হয়েছে ১৬৪ রানে। ব্যাটিং-বোলিং তো বটেই। বাংলাদেশের ফিল্ডারদের হাতের ফাঁক গলে বেশ কয়েকটি বাউন্ডারি হয়েছে। লিটন নিজেদের ব্যর্থতার দায় অকপটে স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিল্ডিংয়েও উন্নতি আনতে হবে। প্রথম ম্যাচেও আমাদের ফিল্ডিং ভালো ছিল না।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য হয়ে পড়েন হাসান আলী। লাহোরে গত রাতে তাঁর প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। ৩.২ ওভারে ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর সেরা বোলিং। তবু তিনি ম্যাচসেরা হননি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শাদাব খান। ২৫ বলে ৪৮ রানের ইনিংসের পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৬ রান। ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ১ জুন। শেষ দুই টি-টোয়েন্টিও বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে