চলতি আইপিএলে বিরাট কোহলি-গৌতম গম্ভীরদের ঝগড়া নিয়ে আলোচনা যেন থামার নয়। প্রায় দশদিন হলেও এই ঝগড়া নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ভারতীয় এই দুই ক্রিকেটারের ঝগড়া বেশ উপভোগ করেছেন গ্রায়েম সোয়ান।
গত ১ মে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসের ১৭ তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে করমর্দনের পরিবর্তে আবারও তপ্ত বাক্য বিনিময় হয় নাভিন ও কোহলির। এই ঘটনায় আগুনে ঘি ঢালার কাজটাই যেন করতে আসেন লক্ষ্ণৌর পরামর্শক গম্ভীর। কোহলি-গম্ভীর একে অপরকে উদ্দেশ্য করে কড়া কথা বলতে থাকেন। জিও সিনেমার হয়ে এবার আইপিএল বিশেষজ্ঞের কাজ করা সোয়ান বলেন, ‘যতদিন ক্রিকেট খেলেছি, তাতে বুঝলাম যে মাঝেমধ্যে মাঠে আবেগ একটু বেশি উপচে পড়ে। বিরাট কোহলি যে কেন বিরাট কোহলি, তার কারণ হচ্ছে যে সে ক্রিকেট নিয়ে বেশ আবেগী। তার অভিব্যক্তি দেখে অন্যান্য ক্রিকেটাররা ভয় পায়। গৌতম গম্ভীর ও বিরাট কোহলি বড় ব্যক্তিত্ব। তারা একসঙ্গে খেলে বড় হয়েছে। গৌতম তাই বিরাটের কাছে হার মানতে চায়নি। তাতেই আমি বেশ মজা পেয়েছি। আমার মতে, এটা দারুণ ছিল।’
এই ঝগড়ার ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। কোহলি-গম্ভীর ভারতীয় এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে লক্ষ্ণৌ পেসার নাভিনকে করা হয়েছে ৫০ শতাংশ জরিমানা। কোহলি-গম্ভীরের বিবাদে জড়ানো অবশ্য নতুন কিছু নয়। ২০১৩ আইপিএলেও বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ভারতীয় এই দুই ব্যাটার। তখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গম্ভীর। আর বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন কোহলি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে