
বাংলাদেশ একমাত্র বৈশ্বিক শিরোপা বিশ্বকাপ জেতার রেকর্ড ২০২০ সালে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সেই যুব বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান কোচ নাভিদ নওয়াজ দুই বছর পর আবার ফিরেছেন বাংলাদেশে।
বাংলাদেশে ফিরে বেশ রোমাঞ্চিত নওয়াজ। জানিয়েছেন, বাংলাদেশের নানা প্রান্ত থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে কাজে লাগাতে চান, জিততে চান আরও একটি বিশ্বকাপ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নওয়াজ বলেন, ‘দুই বছর পর (বাংলাদেশে ফিরে) এসে, আমি অনেক রোমাঞ্চিত। একটি বিষয় লক্ষ্য করেছি, এই দেশে প্রতিভাবানদের প্রাচুর্য। এই দেশের প্রতিভাবানদের অভাব নেই। আমি উন্মুখ আছি বাংলাদেশের নানা প্রান্তে গিয়ে নতুন প্রতিভাবানদের খুঁজে বের করতে। মূলত দারুণ রোমাঞ্চিত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে আরও একবার, দুই বছর পর।’
নওয়াজ এবার শুধু যুবাদের কোচ হিসেবেই না, বিসিবির গেম ডেভেলপমেন্টের অধীনে জুনিয়র বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বেও থাকছেন। ২০২৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে যাচ্ছে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। এই মেয়াদে দলকে নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে নওয়াজ বললেন, ‘আমরা জানি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলেরা কেমন ক্রিকেট খেলে থাকে। বিশ্বের নানা প্রান্তে আমরা এসব দেখে এসেছি বছরের পর বছর ধরে। আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সঙ্গে বসে স্কোয়াড দেখে কী কী আছে, কেমন প্রতিভা আছে, তা খতিয়ে দেখা, যেন ভালো একটি দল গঠন করতে পারি।’
আগামী দুই বছরে নিজের পরিকল্পনা আরও সুনির্দিষ্ট করে বললেন নওয়াজ, ‘খেলোয়াড়দের মধ্যে সব ধরনের বেঞ্চমার্ক প্রয়োগ করে তাদের গড়ে তুলতে হবে। আমরা এটা আগেও করেছি। এমন দল তৈরি করতে হবে যেন তারা সবাই সবাইকে চেনে-জানে। যেকোনো দলের সঙ্গে ভয়ডরহীন লড়াই করতে পারে। এমন দল তৈরি করার চেষ্টা করব আগামী দুই বছরের মধ্যে।’

গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
৪ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
৪ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে