ডেভিড ওয়ার্নারকে নিয়ে আলোচনা আর নতুন কী! ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রেকর্ড ভাঙার ঘটনা তো রয়েছেই, পারফরম্যান্স ছাড়াও বিভিন্ন ঘটনার কারণে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। সেই ওয়ার্নারের হাতে হঠাৎ দেখা গেল বন্দুক।
ঘটনাটা চলতি সপ্তাহের মঙ্গলবারের হলেও সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল। অনেকের হয়তো মনে হতে পারে, কারও সঙ্গে ঝামেলায় জড়িয়ে কি বন্দুক হাতে নিতে বাধ্য হয়েছেন? কারণ অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারকে তর্কও করতে দেখা গেছে। আসলে তেমন কিছু নয়। সিনেমার শুটিংয়ের কারণে বন্দুক তুলে নিয়েছেন ওয়ার্নার।
বন্দুক নিয়ে ওয়ার্নার শুটিং করেছেন মেলবোর্নের ইয়ারা নদীতে। এক ভিডিওতে দেখা গেছে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে ললিপপ খেতে খেতে হেলিকপ্টার থেকে নামছেন তিনি। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের শার্টে ছিল ফুল আঁকা। হেলিকপ্টার থেকে নেমে বন্দুকধারী কয়েকজনের সঙ্গে ওয়ার্নারের উত্তপ্ত কথাবার্তা চলে। পরে তিনি সোনালি রঙের একটি বন্দুক বের করে মানুষগুলোর দিকে গুলি ছোড়ার অভিনয় করেন।
কোন সিনেমায় ওয়ার্নার অভিনয় করছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে শুটিংয়ে উপমহাদেশের ক্রুদের দেখে যা বোঝা গেল, এটা হতে পারে বলিউডের সিনেমা। এর আগেও ক্রিকেটের পাশাপাশি বলিউডের নানা সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। বিভিন্ন বিজ্ঞাপনের কাজও করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
এ বছরের জানুয়ারিতে ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অদ্ভুতুড়ে উপায়ে অবসরের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য নিজেকে রেখেছেন উন্মুক্ত। জুলাই মাসেও আবার দেখা যায় ওয়ার্নারের একই নাটকের পুনরাবৃত্তি। এবারও (জুলাই) তিনি জানান, অবসর ভেঙে প্রয়োজনে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাজি। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার দিকেই তাঁর মনোযোগ।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে