
শ্রীলঙ্কার বিপক্ষে গত ৯ সেপ্টেম্বর ম্যাচ শেষ করে পরদিন দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে ঠিক কেন সাকিব দেশে ফিরেছিলেন, সেটা নিয়ে ধোঁয়াশা আছে। গুঞ্জন আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এশিয়া কাপের মাঝে দেশে এসেছিলেন সাকিব।
নির্বাচন নিয়ে প্রশ্ন অবশ্য সাকিব এড়িয়ে গেছেন। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ বিকেলে কলম্বোর টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ। সেখানে নির্বাচন নিয়ে এক প্রশ্নে সাকিব বলেছেন, ‘এখানে আমি শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি, অন্য কিছু না।’
এদিন সংবাদ সম্মেলনে সাকিবকে একটু ভিন্ন চেহারায় দেখা গেছে। সংবাদকর্মীদের প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়তে দেখা গেছে বার কয়েক। ভারতের সঙ্গে ম্যাচে লক্ষ্য নিয়ে জানতে চাইলে সাকিব পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি নামলে কী করতেন? নামার আগে? (অবশ্যই জেতার চেষ্টা করতাম)।’ তারপর সাকিব বলেন, ‘আমরাও সেটা চেষ্টা করছি।’
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের বলা কথা, ‘দ্বিপক্ষীয় সিরিজে ভালো দল বড় টুর্নামেন্টে আমাদের সমস্যা হয়’ কথার সূত্র ধরে একটি প্রশ্নও বাংলাদেশ অধিনায়ক ভালোভাবে নেননি! পাল্টা সাকিব জিজ্ঞেস করেন, ‘আমরা কি এখানে কালকের ভারত ম্যাচ নিয়ে কথা বলছি?’
সংবাদকর্মী ভারত ম্যাচ প্রশ্ন নিশ্চিত করার পর সাকিব বলেন, ‘এটা (ম্যাচ সহজ হবে না কঠিন হবে) তো খেলার পরে বলতে পারব। খেলার আগে কীভাবে বলি, সহজ হবে না কঠিন হবে। আমরা যাব আমাদের যতটা সম্ভব ভালো করা যায়, জেতার জন্য। বাকিটা আসলে খেলার পরে এই প্রশ্নের উত্তর দিতে পারব।’

নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
১০ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
২০ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে