টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। সময় ঘনিয়ে আসায় টুর্নামেন্ট ঘিরে উন্মাদনাও বাড়ছে সআর মধ্যে। টুর্নামেন্ট ঘিরে অনেকে আবার নিজেদের জ্যোতিষবিদ্যার চর্চাও করেন।
এবারের বিশ্বকাপ সামনে রেখে তেমনি জ্যোতিষশাস্ত্রের চর্চা করলেন শহীদ আফ্রিদি। দলের হিসেবে সবচেয়ে বড় বিশ্বকাপে কোন চার দল সেমিফাইনাল খেলতে পারে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক আফ্রিদির মতে, গতকাল পাকিস্তান যে দল ঘোষণা করেছে, তাতে ফাইনাল খেলা উচিত। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমার মতে, পাকিস্তানের ফাইনাল খেলা উচিত। আর কন্ডিশন অনুযায়ী এবারের সেমিতে অস্ট্রেলিয়া-ভারত যেতে পারে। সঙ্গে আমার মতে, অন্য দলটি হচ্ছে নিউজিল্যান্ড।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ২০ দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। বিশ্বকাপে বিশেষ এক দায়িত্ব পালন করবেন আফ্রিদি। দর্শকদের খেলা দেখতে উদ্বুদ্ধ করতে আইসিসি গতকাল তাঁকে শুভেচ্ছাদূত করেছে। ৪৭ বছর বয়সী অলরাউন্ডারের আগে শুভেচ্ছাদূত হয়েছেন ক্রিস গেইল, যুবরাজ সিং এবং অ্যাথলেটিকসের কিংবদন্তি উসাইন বোল্ট।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
২ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে