
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি গল মার্ভেলসের মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ। আজ খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
টুর্নামেন্টের ৬ দলের একটি গল মার্ভেলস। এই দলে খেলছেন সাকিব আল হাসান। টি-টেন লিগে খেলতে এখন তিনি শ্রীলঙ্কায়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের হয়ে খেলতে না পারলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন তিনি। এমনিতে বাজে সময় যাচ্ছে সাকিবের। তার মধ্যে এবার গ্রেপ্তার হলেন তাঁর দলের মালিক।
জাতীয়তায় ভারতীয় প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করা হয় গতকাল। এ নিয়ে পুলিশ জানিয়েছে, ‘লঙ্কা টি-টেন সুপার লিগের দল গল মার্ভেলসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।’ আজ তাকে আদালতেও হাজির করা হয়। কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত তাঁর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রেম ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই খেলোয়াড় প্রস্তাব নাকচ করে দেন এবং আইসিসির ফিক্সিং-বিরোধী ইউনিটকে অবহিত করেন।
এই ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ। টি-টেনের প্রথম সংস্করণেই এমন কাণ্ড উদ্বেগ বাড়িয়েছে সংশ্লিষ্ট সবার মধ্যে। তবে মালিক গ্রেপ্তার হলেও সূচি অনুযায়ী খেলছে গল মার্ভেলস।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে