বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। আজ দ্বিতীয় দিন মাঠেই নামতে পারেননি খেলোয়াড়েরা। হয়নি একটি বলও। পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। গতকাল টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম দিনে করে ৩ উইকেটে ১০৭ রান। ব্যাটিংয়ে ছিলেন মুমিনুল হক (৪০) ও মুশফিকুর রহিম (৬)। বৃষ্টির কারণে দ্বিতীয় সেশন শুরুর ১০ ওভার পর মাঠ ছাড়তে হয় তাঁদের।
কানপুর টেস্টে বৃষ্টির আভাস আগে থেকে ছিল। আজ সকাল থেকে কানপুরের আকাশ ছিল মেঘলা। স্থানীয় সময় দুপুর ১২টায় টানা ভারী বর্ষণে মাঠে নামারই সুযোগ হয়নি বাংলাদেশ-ভারত দুই দলের ক্রিকেটারদের। ঘণ্টা তিনেকের বেশি সময় ড্রেসিংরুমে অলস সময় কাটিয়ে গ্রিন পার্কের স্টেডিয়াম ত্যাগ করে হোটেলে ফিরে যান ক্রিকেটাররা।
ম্যাচ অফিশিয়াল রিচার্ড কেটলবরো ও ক্রিস ব্রাউন ড্রেসিংরুম লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। প্রায় পুরো মাঠ ঢাকা কাভারে। জমে থাকা পানি নিষ্কাশনের কাজ চলছিল তিনটি সুপারসোপার মেশিন দিয়ে।

মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২৬ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে