ওয়ানডে, নাকি টি-টোয়েন্টি—পচেফস্ট্রুমে গতকাল হেনরিখ ক্লাসেনের ব্যাটিং দেখে অনেকেই হয়তো ধন্ধে পড়ে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঝোড়ো সেঞ্চুরি করলেন ক্লাসেন। ঝোড়ো সেঞ্চুরিতে এক রেকর্ডে এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেছেন ক্লাসেন।
গতকাল পচেফস্ট্রুমে তৃতীয় ওয়ানডেতে ২৬১ রান তাড়া করতে গিয়ে ৮৭ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে নামা ক্লাসেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ৫৪ বলে। ৬১ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। পচেফস্ট্রুমে ঝড় তুলে স্ট্রাইক রেটে এবি ডি ভিলিয়ার্সকেও ছাড়িয়ে গেছেন ক্লাসেন। ওয়ানডেতে কমপক্ষে ১০০০ রান করেছেন, দক্ষিণ আফ্রিকার এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট এখন ক্লাসেনের। ক্লাসেনের স্ট্রাইকরেট ১০৪.০৫। ‘মিস্টার থ্রি সিক্সটি’খ্যাত এবি ডির স্ট্রাইক রেট ১০১.২৭। ১০২.১৭ স্ট্রাইকরেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে ডেভিড মিলার।
ক্লাসেনের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা গতকাল ২৯.৩ ওভারে ৬ উইকেটে করে ২৬৪ রান, রানরেট: ৮.৯৫, যা রান তাড়ায় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানরেট। নিজেদের ১৭ বছরের রেকর্ড ভেঙে নতুন করে গড়ল প্রোটিয়ারা। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৪৩৫ রান তাড়া করে জয়ের সময় দক্ষিণ আফ্রিকার রানরেট ছিল ৮.৭৮।
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের স্ট্রাইকরেট (কমপক্ষে ১০০০ রান করেছেন):
হেনরিখ ক্লাসেন: ১০৪.০৫
ডেভিড মিলার: ১০২.১৭
এবিডি ভিলিয়ার্স: ১০১.২৭
ফারহান বেহারদিয়েন: ৯৭.৯০
কুইন্টন ডি কক: ৯৬.৪৩

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৬ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে