লর্ডস টেস্টে পেয়েছিলেন ফিফটি। নটিংহ্যাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। গতকাল আরেকটি সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরতে হলো জো রুটকে। এই সিরিজে আবারও স্পিনার গুডাকেশ মোতির শিকার হলেন ইংলিশ ব্যাটার।
এলবিডব্লু হয়ে ফেরা রুট ১২৪ বলে ৭ চারে করেন ৮৭ রান। ফেরার আগে গড়েছেন নতুন কীর্তি। ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। রুটের বর্তমান টেস্ট রান—১২০২৭। যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২৯১ ইনিংসে ১২৪৭২ রান নিয়ে তাঁর ওপরে আছেন শুধু অ্যালিস্টার কুক। রুট খেলেছেন ২৬১ ইনিংস।
বার্মিংহাম টেস্টে স্বাগতিকেরা ঘুরে দাঁড়িয়েছে রুটের ব্যাটে। প্রথম দিন তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ইংল্যান্ড। সেই বিপদ তাদের পিছে পিছে ঘুরেছে গতকাল দ্বিতীয় দিনের শুরুতেও। ৩ উইকেটে ৩৮ রানে দিন শুরু করা ইংলিশদের স্কোর দ্বাদশতম ওভারে এসে দাঁড়ায়—৫/৫৪। এরপরই অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে রুটের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েছেন ১৪২ বলে ১১৫ রানের জুটি।
মধ্যাহ্নভোজের পর ইনিংসের ৩৪ তম ওভার করতে আসা আলঝারি জোসেফের প্রথম বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম ফিফটি পান স্টোকস। তিন বল পর ১২ হাজার রানের মালিক হন রুট। ২ রান নিয়ে দিন শুরু করেছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে দিনের শুরুতে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সতীর্থ ওলি পোপ (১০) ও হ্যারি ব্রুকের (২) বিদায়ে।
ইনিংসের ৩৬তম ওভারে স্টোকসকেও (৫৪) হারান রুট। তবে নিজে থামেননি। জেমি স্মিথকে নিয়ে গড়েন আরেকটি জুটি। ৭৮ বলে ৬০ রানের সেই জুটি ভাঙে রুটের বিদায়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৭৩ রান করেছে ইংল্যান্ড। ক্রিস ওকসকে (২১) নিয়ে চা বিরতিতে গেছেন স্মিথ (৫৭)। ইংল্যান্ড পিছিয়ে আছে ৮ রানে।
আগেরদিন শেষদিকে ২ উইকেট নিয়ে ইংলিশদের চোখ রাঙানো পেসার জেইডেন সিলস গতকাল নিয়েছেন আরও এক উইকেট। ব্রুককে ফেরান তিনি। তার আগে দিনের শুরুতে পোপকে বোল্ড করেন শামার জোসেফ। আরেক পেসার আলঝারি নিয়েছেন ২ উইকেট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা। হোয়াইটওয়াশ এড়াতে এজবাস্টনের বার্মিংহামে শেষ টেস্টে টসে জিতে প্রথম ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৮২ করে সফরকারী উইন্ডিজ।

কিন্তু শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলেন হর্ষিত রানা। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। হ্যারি টেক্টরের করা সেই নাটকীয় ওভারে ছিল ওয়াইড, নো-বল আর বাউন্ডারির ছড়াছড়ি। সমীকরণ যখন ২ বলে ৮ রান, তখন ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হর্ষিত রানা। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান, স্ট্রাইকে থাকা প্রিন্
২ ঘণ্টা আগে
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস।
৩ ঘণ্টা আগে
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মাননাসূচক সদস্যপদ পেয়েছেন তামিম ইকবাল। দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার আজ লর্ডসে উপস্থিত হয়ে গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তিনিসহ পাঁচ ক্রিকেটার ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থার সদস্যপদ পেয়েছেন।
৪ ঘণ্টা আগে
আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শ
৪ ঘণ্টা আগে