ক্রিকেটের বয়স ১৪৬ বছরের। এত বছরের দীর্ঘ ইতিহাসে যে রেকর্ডটি অনেক কিংবদন্তি ক্রিকেটার করতে পারেননি তা এবার করে দেখালেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাতবার আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনের সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়ার দিনে ৭৬ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েছেন কোহলি। এ বছর সব মিলিয়ে ২০০৬ রান করেছেন ভারতীয় কিংবদন্তি। এর আগে ২০১২, ২০১৪ সালের সঙ্গে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত টানা চারবছর এই কীর্তি গড়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটার।
এত দিন কুমার সাঙ্গাকারার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করে নিয়েছিলেন কোহলি। শ্রীলঙ্কান কিংবদন্তি তাঁর ক্যারিয়ারের এই কীর্তি গড়েছেন ছয়বার। এবার তাঁকে দুইয়ে ঠেলে দিয়ে চূড়ায় উঠলেন কোহলি। সাঙ্গাকারার পরেই পাঁচবার করে যৌথভাবে তিনে আছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও মাহেলা জয়াবর্ধনে।
আরেক জায়গায়ও প্রথম হয়েছেন কোহলি। সেটা অবশ্য দেশের ক্রিকেটারদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার মাঠে সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ফিফটির মালিক। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরিতে কোহলির রান ১৭৫০। যাঁকে ছাড়িয়ে গেছেন, তিনি হচ্ছেন শচীন। ৩৮ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ১৭২৮ রান নিয়ে এত দিন শীর্ষে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে