সাবেক অধিনায়ক ইনজামাম-উল হককে পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার।
পিসিবি জানায়, গত সপ্তাহে ক্রিকেট টেকনিক্যাল কমিটির (সিটিসি) সদস্য হিসেবে নিয়োগ পান ইনজামাম। তাঁকে এবার জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইনজামাম এর আগেও ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি নির্বাচক থাকাকালীন ২০১৭ সালে সরফরাজ আহমেদের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান।
সাবেক এই টেস্ট ক্রিকেটার আবারও কাজ করবেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের সঙ্গে। আসন্ন আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপের দল নির্বাচনের জন্য তাঁদের ওপরেই ভরসা রাখছে পিসিবি।
পিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিসবাহ-উল হক ইনজামামের ব্যাপারে সুপারিশ করেন পিসিবি ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান জাকা আশরাফের কাছে। এর আগে ইনজামাম ছাড়াও টেকনিক্যাল কমিটিতে নিয়োগ পান পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৪ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে