
২১১ রানের লক্ষ্য টেস্টে আর এমন কী! যখন হাতে আছে এক দিনেরও বেশি সময়, তখন এই লক্ষ্য তাড়া করা যায় হেসেখেলেই। কিন্তু নামটা যখন পাকিস্তান এবং তাদের সঙ্গে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা জুড়ে আছে, তখন যে ভিন্ন কিছু ঘটবে না, সেটার কী নিশ্চয়তা থাকে! তারুবায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে নাটকীয় ঘটনাই ঘটল। বাজেভাবে হেরে যাওয়ায় সতীর্থদের দুষলেন বাবর আজম।
প্রথম ইনিংসে ২৯ রানের লিড পেলেও ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৮১ রানে। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ২২ রানে নিয়েছেন ৫ উইকেট। এই নিয়ে টেস্টে সপ্তমবার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। তবে ২১১ রানের লক্ষ্যে নেমে ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন বাবর। যিনি দীর্ঘ ৩ বছর পর টেস্টে নেতৃত্ব দিচ্ছেন।
বাবরের পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে পেসার আব্বাসের ব্যাট থেকে। সব মিলিয়ে তিন ব্যাটার দুই অঙ্ক ছাড়িয়েছেন। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান করেন ১১ রান। ৯০ রানে হারের পর ব্যাটারদের ঘাড়ে দোষ চাপালেন বাবর। পাকিস্তান টেস্ট অধিনায়ক বলেন, ‘ফল আমাদের হাতে ছিল না। তবে গত দুই দিনে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু আজ (গতকাল) ব্যাটিং ইউনিট হিসেবে আমরা মোটেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমরা একের পর এক উইকেট হারিয়েছি। ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ।’
তারুবায় সিরিজের প্রথম টেস্ট জিতলে ৩৬ বছরের রেকর্ড ভাঙতে পারত পাকিস্তান। ১৯৯০ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৯৮ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে। যা টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গতকাল চতুর্থ দিনে বাবরের দল যে ২১১ রানের লক্ষ্য পেয়েছিল সেটা তাড়া করতে কমপক্ষে ৫ সেশন খেলার সুযোগ ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ৯ উইকেটে ৭১ রানে পরিণত হয়।
ক্যারিবীয়দের জয় যখন সময়ের ব্যাপার, তখন অপেক্ষা বাড়ান বাবর আর আব্বাস। দশম উইকেটে ৭৩ বলে ৪৯ রানের জুটি গড়েন তাঁরা (বাবর-আব্বাস)। ৪১তম ওভারের দ্বিতীয় বলে আব্বাসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সিলস। এই নিয়ে টেস্টে চতুর্থবারের মতো সিলস ইনিংসে ৫ উইকেট পেলেন।
সময়ের সঙ্গে সঙ্গে কি উইকেট বোলিংবান্ধব হয়ে উঠেছিল—বাবরকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য একমত নন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান টেস্ট অধিনায়ক বলেন,
‘উইকেট ভালোই ছিল। আমরা জানতাম নতুন বলে কিছুটা মুভমেন্ট থাকবে। এখানে এমনটা স্বাভাবিক এবং আমরা সে জন্য প্রস্তুতও ছিলাম। কিন্তু আমার মনে হয় তারা (ওয়েস্ট ইন্ডিজ) খুব ভালো বোলিং করেছে এবং কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছে। চতুর্থ দিনের দিকে বল কিছুটা নিচু হয়ে আসছিল এবং অনিয়মিত বাউন্স করছিল। আমরা কোনো জুটি গড়ে তুলতে পারিনি। এ কারণেই ম্যাচটি হেরেছি।’
প্রথম ইনিংসে শান মাসুদ ১০৯ রান করেছিলেন। যেটা তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি। তখন তিনি ব্যাটিং করেছিলেন তিন নম্বরে। তবে তৃতীয় দিনে জেইডেন সিলসের বলে আঙুলের চোট পেলেন মাসুদ। যার ফলে দ্বিতীয় ইনিংসে ৮ নম্বরে খেলেছেন মাসুদ। এবার তাঁর ব্যাট থেকে মাত্র ৩ রান এসেছে। মাসুদের আঙুলের চোট দলকে ভুগিয়েছে বলে মনে করেন বাবর। পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, এটা (মাসুদের আঙুলের চোট) আমাদের জন্য কষ্টদায়ক ছিল। কারণ, দুর্ভাগ্যবশত ওর আঙুলটা ভালো অবস্থায় নেই। এটা ভেঙে গেছে। আমরা তাই তার অভাবটা অবশ্যই অনুভব করেছি।’
প্রথম ইনিংসেও পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে। ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ২৮২ রানে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ৩১১ রান। ৯০ রানে হেরে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের তলানিতে অবস্থান করছে পাকিস্তান। ৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে ৯ নম্বরে রয়েছে দলটি। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২২.৭৩ শতাংশ। শীর্ষ দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৮৭.৫০ ও ৭৫ শতাংশ। পোর্ট অব স্পেনে ২ আগস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট।

১৯ জুলাই জিম্বাবুয়ে সিরিজ শেষে পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। বর্তমানে তাওহীদ হৃদয়-মেহেদী হাসান মিরাজরা খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। অনেকে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ
২৬ মিনিট আগে
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি দারুণভাবেই শুরু করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে দিয়েগো প্লাসেন্তের দল। দলের জয়ের দিনে একবার করে জাল কাঁপান বেঞ্জামিন ভাল্লেখো ও ফাকুন্দো সালিনাস। গোল না করলেও ম্যাচটার আলোচিত নাম হয়ে থাকলেন কিকি রামোস।
৩৯ মিনিট আগে
দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ থেকে সেলেসাওদের বিদায়ের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনাও অবসান হয়েছে।
২ ঘণ্টা আগে
বেঁচে থাকলে স্যার গারফিল্ড সোবার্সের বয়স হতো ৯০। ত্রিনিদাদে গতকাল শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট স্বচক্ষে দেখতে পারতেন। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে অল্প পুঁজি নিয়ে ৯০ রানের বিশাল জয় পেয়েছে, সেটা দেখে নিশ্চয়ই উৎফুল্ল হতেন তিনি। কিন্তু সোবার্স তো চলে গেছেন না ফেরার দেশে। অনন্তলোকে চলে য
২ ঘণ্টা আগে