নিজস্ব প্রতিবেদক, গোয়ালিয়র থেকে

চেন্নাই-কানপুরে বিষাদমাখা এক টেস্ট সিরিজ শেষ করে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ খেলতে টি-টোয়েন্টি দলের সদস্য হয়ে ভারতে এসেছেন বাংলাদেশ দলের লম্বা সময়ের কান্ডারি মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে যেখানে থাকার কথা ছিল সাকিব আল হাসানেরও। কিন্তু কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ অলরাউন্ডার।
সেই থেকে গুঞ্জন ছড়িয়েছিল, বাংলাদেশের টি-টোয়েন্টি সংস্করণে সাকিব-মাহমুদউল্লাহ অধ্যায় শেষ হতে চলেছে। সেটির কিছুটা ইঙ্গিত দিলেন খোদ নাজমুল হোসেন শান্ত। আজ গোয়ালিয়রে প্রস্তুতি পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেনি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না। আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে খুব সমালোচনা হয়। বিশেষ করে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাঁর ৯ বলে ৬ রানের রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে। অনেকে মাহমুদউল্লাহর শেষ দেখছিলেন বিশ্বকাপের পর পর। কিন্তু চমকে দিয়ে ভারতের বিপক্ষে সিরিজের দলে সুযোগ পেয়েছেন তিনি। সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, এমন রক্ষণাত্মক ব্যাটিং করা মাহমুদউল্লাহকে কেন দলে জায়গা দেওয়া হল। কেনই বা শামীম হোসেন পাটোয়ারিকে দলে নেওয়া হলো না?
জবাবে শান্ত বলেন, ‘কার সঙ্গে কার তুলনা করছেন ভাই। জিনিসটা হলো বাংলাদেশ দলে তিনি (মাহমুদউল্লাহ) অনেক দিন ধরে খেলছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তাঁর অনেক অবদান আছে। শামীম খুবই তরুণ। ভালো করছে। কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে, তখনই ভালো সার্ভিস দিতে পারবে। এখন যদি আমাকে বলেন রিয়াদ ভাই প্রস্তুতি ম্যাচে রান করে নাই, এটার আমার কাছে কোনো বিষয় না।’

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে