
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সামনে যখন অজিদের ধবলধোলাইয়ের সুযোগ, সেই মুহূর্তে দেখা গেল চমক। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মার্কোস অ্যাকারামান। কদিন আগেই তিনি বাংলাদেশের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে কাঁপিয়েছেন।
তৃতীয় ওয়ানডের দল ঘোষণায় নয়। দক্ষিণ আফ্রিকা চমক দেখিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণায়। ডারবানে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট সামনে রেখে আজ ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। অ্যাকারমান ডাক পেয়েছেন টেস্ট দলে।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ না খেলা অ্যাকারমান প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৫, ৭৪ লিস্ট ‘এ’ ও ৮০ টি-টোয়েন্টি খেলেছেন। যার মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮.৬৬ গড় ও ৮১.৪৫ স্ট্রাইকরেটে করেন ৫৯৮৬ রান। ১৬ সেঞ্চুরি ও ৩১ ফিফটি করেছেন। আগস্টে প্রিটোরিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫৬ রানের ইনিংস খেলেছেন। লিস্ট ‘এ’-এর এক ম্যাচে ৫৪ রান করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে দক্ষিণ আফ্রিকার চমক শুধু এই অ্যাকারমান। কাগিসো রাবাদা, টনি ডি জর্জি, উইয়ান মুলডার, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, অ্যানরিখ নরকীয়ার মতো পরিচিতরা আছেন। তবে রাবাদা শর্তসাপেক্ষে ডাক পেয়েছেন। তিন দিনের একটা আন্তঃদলীয় ম্যাচ খেলে তাঁর ফিটনেস যাচাই করা হবে।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া রাবাদা বর্তমানে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন। আজ দল ঘোষণার সময় এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেন, ‘রাবাদাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে আমরা যতটা সম্ভব দেখব। দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাই না। তিন দিনের ম্যাচটি কেমন হয়, সেটা দেখে সম্ভবত ম্যাচ শেষ হওয়ার এক-দুই দিনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নেব।’
রাবাদার মতো লুঙ্গি এনগিদি, ওটনিল বার্টম্যান, কোয়েনা মাফাকা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তবে তাঁরা (এনগিদি, বার্টম্যান, মাফাকা) সুযোগ পাননি। নরকীয়া আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম না হলেও তাঁর দলে সুযোগ পাওয়াটা কোনো অংশে কম চমক নয়। সিএসএর কেন্দ্রীয় চুক্তিতে বর্তমানে নেই নরকীয়া। তিন বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলতে যাচ্ছেন। সবশেষ ২০২৩ সালের মার্চে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছেন।
৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ানডে। ৯ অক্টোবর ডারবানে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ। যা দুই দলের জন্যই ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেক গুরুত্বপূর্ণ।
১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট কেপ টাউনে মাঠে গড়াবে ২৭ অক্টোবর। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম তিনে থাকা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সফলতার হার ৮০, ৭৫ ও ৭২.২২ শতাংশ। অস্ট্রেলিয়া কদিন আগে ঘরের মাঠে ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, সাইমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, অ্যানরিখ নর্কিয়ে, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এমন সময়ে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।
৫ মিনিট আগে
একই প্রতিপক্ষ, একই হ্যারিস স্টুয়ার্ট, প্রায় একই কষ্ট। গত মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের হারে বাংলাদেশের দুঃখের নাম ছিল হ্যারিস স্টুয়ার্ট। আজও সেই স্টুয়ার্টই লিখলেন বাংলাদেশের হতাশার গল্প। ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরে গেল বাংলাদেশ
২২ মিনিট আগে
কুলিং ব্রেকের পর বদলে গেল ম্যাচের চিত্র। বিরতির আগে পর্যন্ত বেশ ভালোভাবেই লড়াইয়ে থাকা বাংলাদেশ এরপর সিঙ্গাপুরের আক্রমণের চাপে পড়ে যায়। সেই চাপ থেকেই ৩৫ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের হেডে গোল হজম করে পিছিয়ে যায় টমাস ডুলির দল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আগামীকাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল লিটন দাস-তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। কিন্তু এই কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ কতটা প্রস্তুত—এই প্রশ্ন উঠছে। ম্যাচ তো পরিত্যক্ত হচ্ছেই। এমনকি বৃষ্টির মধ্যেও করতে হয়েছে অনুশীলন।
২ ঘণ্টা আগে