
কুলিং ব্রেকের পর বদলে গেল ম্যাচের চিত্র। বিরতির আগে পর্যন্ত বেশ ভালোভাবেই লড়াইয়ে থাকা বাংলাদেশ এরপর সিঙ্গাপুরের আক্রমণের চাপে পড়ে যায়। সেই চাপ থেকেই ৩৫ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের হেডে গোল হজম করে পিছিয়ে যায় টমাস ডুলির দল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে বাংলাদেশ।
ম্যাচের ৭ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারের জার্সি টেনে হলুদ কার্ড দেখেন শমিত সোম। প্রথম ২৫ মিনিটে বাংলাদেশের খেলায় প্রাণ ছিল, মাঝমাঠে লড়াইটাও ছিল ভালো। কিন্তু আক্রমণের শেষভাগে গিয়ে গুছিয়ে উঠতে পারেনি তারা, তাই সিঙ্গাপুরের গোলমুখে বড় কোনো সুযোগও তৈরি হয়নি।
১৭ মিনিটে পালটা আক্রমণে বাংলাদেশের রক্ষণে বিপদ তৈরি করে সিঙ্গাপুর। বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে ইলহান ফান্দির শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কর্নারের বিনিময়ে সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ।
৩০ মিনিটের কুলিং ব্রেকের পর সিঙ্গাপুরের চাপ আরও বাড়তে থাকে। ৩২ মিনিটে হ্যারিস স্টুয়ার্টকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জিদান ইউসুফ। সেই ফাউল থেকে পাওয়া ফ্রিকিক থেকে জ্যাকব উইলিয়ামের হেড গোলমুখে যাচ্ছিল, কিন্তু দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন শ্রাবণ। এরপর বক্সের ভেতর থেকে নেওয়া ফিরতি শট প্রতিহত করে বিপদমুক্ত করেন তারিক কাজী।
তবে তিন মিনিট পর আর বাংলাদেশকে রক্ষা করা যায়নি। বাঁ প্রান্ত দিয়ে নুর আদম আব্দুল্লাহর ক্রসে দারুণ হেডে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হ্যারিস স্টুয়ার্ট। কাছ থেকে আসা হেডে শ্রাবণ বলের দিকে তাকিয়ে থাকলেও গোল ঠেকাতে পারেননি। তাঁর সামনে দিয়েই বল জালে জড়িয়ে যায়।
প্রথমার্ধের বাকি সময়ে সিঙ্গাপুরের রক্ষণে বড় কোনো পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশ। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে হামজা-শমিতদের।

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আগামীকাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল লিটন দাস-তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। কিন্তু এই কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ কতটা প্রস্তুত—এই প্রশ্ন উঠছে। ম্যাচ তো পরিত্যক্ত হচ্ছেই। এমনকি বৃষ্টির মধ্যেও করতে হয়েছে অনুশীলন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে সিরিজে অধিনায়ক সোফি মলিনো খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। হিপের চোটে ভিক্টোরিয়ার হয়ে উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগের (ডব্লুএনসিএল) প্রথম রাউন্ডেও খেলছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে শুরুর একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেরা।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে আলো ছড়ানোর পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে সেই খ্যাতিই এখন তাঁর জীবনে স্বস্তির বদলে বিড়ম্বনা তৈরি করেছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, জনপ্রিয়তার কারণে তিনি হারিয়েছেন ব্যক্তিগত জীবনের শান্তি ও স্বস্তি।
৩ ঘণ্টা আগে