Ajker Patrika

মালয়েশিয়া ম্যাচের আগে বাংলাদেশের বড় দুঃসংবাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মালয়েশিয়া ম্যাচের আগে বাংলাদেশের বড় দুঃসংবাদ
মালয়েশিয়া ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ। ছবি: এএফপি

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এমন সময়ে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।

মালয়েশিয়া ম্যাাচের আগের দিন শান্ত অসুস্থ হয়ে পড়েছেন বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ দলের চিকিৎসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপান থেকে আগামীকাল প্রথম ফ্লাইটেই শান্ত দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে বিওএ। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একবারই বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি হয়েছে। ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত